গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১২ জুলাই ২০২৬

মেনু

বিএনপি অতীতেও জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:০৩ এএম ২০২৬
বিএনপি অতীতেও জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
ছবি

রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি অতীতে সব গণঅভ্যুত্থান থেকে সুবিধাভোগী হয়েছে। কিন্তু ক্ষমতায় এসেই জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৯০-এর গণঅভ্যুত্থানের পরে সবার দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছিল এবং এসেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। যার ফলাফল কী হয়েছিল? বিগত ১৬ বছর বিএনপিকে এ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই রাজপথে ধুঁকে ধুঁকে নির্যাতিত হতে হয়েছিল।

তিনি বলেন, আজ গণভোট, সংস্কার এবং জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, অথচ এখন তারা সেই গণভোটের রায়, ৩১ দফা, জুলাই সনদ এবং গণতন্ত্রের সঙ্গেই প্রতারণা করছে।
নাহিদ ইসলাম বলেন, দেশে বিদ্যুৎ সংকট তীব্র হয়েছে, মানুষ আবার হারিকেন জ্বালাতে বাধ্য হচ্ছে। সরকার বিদ্যুৎ দিতে পারছে না, কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না এবং অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখাও দিতে পারেনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, সংস্কার করতে ব্যর্থ হয়েছে। যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এদেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সীমান্ত হত্যা ও পুশ-ইন নিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদের দেশপ্রেমিক দেখাবেন অথচ সীমান্ত হত্যা ও পুশ-ইন রোধ করতে পারবেন না।

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদ এবং সংসদের বাইরে ঝড়-বৃষ্টি ও যত প্রতিকূলতা থাকুক, গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকবো। আবু সাঈদই আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তিনি বলেন, আমরা গতকাল শুনতে পেলাম এক সাক্ষাৎকারে যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন আর যখনই আসুন, ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে।

তিনি বলেন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালো বলতে পারবেন, বাংলার ৮০০ বছরের ইতিহাসে লক্ষ্মণ সেনের পরে তিনি প্রথম শাসক, দ্বিতীয় শাসক, যিনি বাংলাদেশ থেকে কাপুরুষোচিতভাবে পালাতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায়, সে আর বাংলাদেশে কখনো ফেরত আসে না।

দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশে স্থানীয় সংসদ সদস্যসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।
সানা/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে: জামায়াত আমির
১২ জুলাই ২০২৬

সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে: জামায়াত আমির

সীমান্তের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

১১ দলকে হারানোর ষড়যন্ত্রে সরকারও ছিল, অভিযোগ জামায়াত আমিরের
০৯ জুলাই ২০২৬

১১ দলকে হারানোর ষড়যন্ত্রে সরকারও ছিল, অভিযোগ জামায়াত আমিরের

১১ দলীয় জোটকে নির্বাচনে পরাজিত করার ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে...

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে হাবিব-মামুন
০৮ জুলাই ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে হাবিব-মামুন

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়...

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ফখরুলের
০৬ জুলাই ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ফখরুলের

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে