গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

‘এন্ট্রি ড্রাগ সোসাইটি’ আয়োজিত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১২:৫৫ এএম ২০২৬
‘এন্ট্রি ড্রাগ সোসাইটি’ আয়োজিত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ছবি

ছবি: আজকের প্রত্যাশা

আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এন্ট্রি ড্রাগ সোসাইটি’ আয়োজিত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্তমানে মাদকের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি বলেন, এশিয়ার তিনটি প্রধান মাদক উৎপাদন ও চোরাচালান অঞ্চল- গোল্ডেন ট্রায়াঙ্গল (মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড), গোল্ডেন ক্রিসেন্ট (ইরান, আফগানিস্তান ও পাকিস্তান) এবং গোল্ডেন ওয়েজ-এর মাঝামাঝি অবস্থানে থাকায় আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী চক্র বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।

সমাবেশে সংগঠনের সভাপতি মোঃ আল হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেইলি নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক ও লেখক-কলামিস্ট সৈয়দ তোশাররফ আলী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপাল এএসএম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সোসাইটির কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এমএইচ প্রিন্স, কাজী আবির আসলাম, আয়াতুল্লাহ আকতার, মতিউর রহমান প্রমুখ। এ সময় এন্ট্রি ড্রাগ সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও বিপুলসংখ্যক সচেতন নাগরিক সমাবেশে অংশ নেন।

আলাল বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে বক্তারা মাদক চোরাচালান রোধে সীমান্ত নজরদারি জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে দেশব্যাপী কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

আপ্র/কেএমএএ/২৭.০৬.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, ফেরানোর চেষ্টা করছি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
২৯ আগস্ট ২০২৬

সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, ফেরানোর চেষ্টা করছি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়...

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, আটক একজন
২৮ আগস্ট ২০২৬

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, আটক একজন

ঢাকার উত্তরায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল থ...

শুধু ভারত নয়, সব পরাশক্তির সঙ্গে মর্যাদার নীতি চান সাইফুল হক
২৮ আগস্ট ২০২৬

শুধু ভারত নয়, সব পরাশক্তির সঙ্গে মর্যাদার নীতি চান সাইফুল হক

শুধু ভারত নয়, বিশ্বের সব পরাশক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্...

শাহবাগই তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের
২৮ আগস্ট ২০২৬

শাহবাগই তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে তুচ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে