গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ঘন কুয়াশায়ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ভিড়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
ঘন কুয়াশায়ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ভিড়
ছবি

ছবি সংগৃহীত

সকাল থেকেই রাজধানীতে পড়ছে ঘন কুয়াশা। জিয়া উদ্যান এলাকার দূরের কোনোকিছুই দেখা যাচ্ছে না সহজে। তবে পুরো উদ্যান এলাকার বিপরীত দৃশ্য দেখা যায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের চারদিকে। ঘন কুয়াশায়ও এখানে কবর জিয়ারত করতে আসা নেতাকর্মীদের প্রচন্ড ভিড়।

। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকেই কবরমুখী মানুষের ভিড় বাড়ছে। দলীয় নেতাকর্মী ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল নিয়ে আসছেন।

সরেজমিন দেখা গেছে, জিয়া উদ্যানের বেইলি ব্রিজ থেকে জিয়াউর রহমান ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার কবর পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন।

এরই মধ্যে সকাল সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন– বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস,সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় তারা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

এছাড়াও জাতীয়তাবাদী তৃণমূল দল, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, জাতীয়তাবাদী সমবায় দল এবং জিয়া সাংস্কৃতিক ফোরাম নামে কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও অনেকে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত করছেন ও শ্রদ্ধা নিবেদন করছেন।

নেতাকর্মী ও সাধারণ মানুষের আনা ফুলে ছেয়ে গেছে বেগম জিয়ার কবর। ঢাকার বাইরে থেকেও বিএনপির অনেক নেতা আসছেন তার অনুসারীদের নিয়ে।

কয়েক জন জানান, এক ধরনের ভালোবাসা থেকেই তারা ছুটে এসেছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে এসেছেন যুবদল কর্মী শিপন আবেদীন। তিনি বলেন, বুঝতে যখন শিখেছি, তখনই খালেদা জিয়াকে দেখেছি। তার বিভিন্ন সমাবেশে গিয়েছি। বক্তব্য শুনেছি। তাই তার মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারিনি। এক ধরনের দায়বদ্ধতা থেকেই কবর জিয়ারত করতে এসেছি।

ঢাকার শনির আখড়া থেকে দুই সন্তান রাফি ও রাইসাকে নিয়ে কবর জিয়ারত করতে এসেছেন মেঘলা বেগম। তিনি বলেন, খালেদা জিয়া আমাদের শ্রদ্ধার পাত্র। তাই তাকে শ্রদ্ধা জানাতে আসলাম। তাকে যেন মহান আল্লাহ বেহেশত দান করেন সে দোয়া করছি।

গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির চেয়ারপারসন। পর দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হয়।  তখন পরিবার, বিএনপির শীর্ষ নেতা ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার বাইরে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার (১ জানুয়ারি)  সকাল থেকেই সর্ব সাধারণের প্রবেশ উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই হাজারও মানুষ ছুটে আসছেন। শুক্রবার দিনভরও মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

এসি/আপ্র/০৩/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ই...

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে