গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

পেট্রলপাম্প পরিদর্শন করে বিরোধীদলীয় নেতা

প্রচণ্ড ভিড় আর জনদুর্ভোগে মানুষ, আয়ে ধস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৪৯ এএম ২০২৬
প্রচণ্ড ভিড় আর জনদুর্ভোগে মানুষ, আয়ে ধস
ছবি

শনিবার সকালে রাজধানীর আসাদ গেট এলাকার একটি পেট্রলপাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সংকট ও জনদুর্ভোগের বাস্তব চিত্র জানতে রাজধানীর আসাদ গেট এলাকায় একটি পেট্রলপাম্প পরিদর্শন করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) সকালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনের সময় মোটরসাইকেলচালকদের আয় কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আগে যেখানে তারা দৈনিক দেড় থেকে দুই হাজার টাকা আয় করতেন, এখন তা নেমে এসেছে ৫০০ থেকে ৬০০ টাকায়। এতে নিম্নআয়ের মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জামায়াত আমির জানান, দেশে জনদুর্ভোগ আছে কি না, তা সরেজমিন বোঝার জন্যই তিনি পাম্প পরিদর্শনে গিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

তেলের বাজারে অস্থিরতা ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এর চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ছে।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব তুলে ধরে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকার বাস্তব পরিস্থিতি তুলে ধরছে না বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, সত্য পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরলে মানুষ ধৈর্য ধরবে; কিন্তু সংকট অস্বীকার করলে বিভ্রান্তি বাড়বে।

সংসদে জ্বালানি তেল নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সরকারের দাবি অনুযায়ী তেলের বিক্রি বাড়েনি; বরং পাম্পে গিয়ে কথা বলে ভিন্ন চিত্র পাওয়া গেছে।

তিনি জানান, ভোর পাঁচটা থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ সীমিত পরিমাণ তেল পাচ্ছে। প্রাইভেট কারচালকেরা দিনে সর্বোচ্চ দুই হাজার টাকার তেল পাচ্ছেন, আর মোটরসাইকেলচালকেরা পাচ্ছেন ৩০০ থেকে ৫০০ টাকার তেল। অনেককে ৫ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

সরকারের ‘সংকট নেই’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, একই গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি খোলামেলা সত্য তুলে ধরে সম্মিলিতভাবে সমাধানের পথ খোঁজার আহ্বান জানান।

কৃষি খাতের ওপর সম্ভাব্য প্রভাবের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, সংকট আড়াল করা হলে কৃষকেরা কীভাবে সেচের জন্য তেল পাবেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করা যাচ্ছে না, অন্যদিকে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, যা জাতীয়ভাবে লজ্জাজনক।

এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলচালকেরা জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা ও প্রয়োজনে আন্দোলনের আহ্বান জানান। জবাবে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনে নামতে হবে।

এদিকে, একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ডা. শফিকুর রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমার প্রবণতা থাকলেও দেশে মূল্য সমন্বয়ের নামে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনজীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
সানা/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
১৬ অক্টোবর ২০২৬

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাং...

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে নাডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষ...

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখ...

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে