গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু: ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ০৩:২২ এএম ২০২৬
কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু: ঋতুপর্ণা
ছবি

ছবি সংগৃহীত

টলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় তার উপস্থিতি মানেই ভিন্ন কিছু। এবার একদমই ভিন্ন ধাঁচের এক সামাজিক ও নিষিদ্ধ গল্পের বার্তা নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘নেভার মাইন্ড’। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবার পরিচালকের আসনে বসলেন ঋতুপর্ণার দীর্ঘদিনের বান্ধবী ও অভিনেত্রী চৈতি ঘোষাল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বছর দুয়েক আগেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, চৈতির পরিচালনায় ডেবিউ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। অবশেষে সেই জল্পনা সত্যি করে প্রকাশ্যে এলো ছবির প্রচারঝলক।

পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন, ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।’ এই সিনেমার আরেকটি বড় চমক হলো, পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

অবশ্য বড় পর্দায় অমর্ত্যর এটি প্রথম কাজ নয়, এর আগেও তাকে অভিনয়ে দেখা গেছে। তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। আর মা-ছেলের এই নতুন সিনে-সফরের অন্যতম প্রধান সারথি হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একজন নারীকে কেন্দ্র করে। যিনি নিজের অতীতের একটি বিশেষ অধ্যায় বা বিষয় খুঁজতে খুঁজতে কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের একটি বারে এসে পৌঁছান। সেখানেই তার পরিচয় হয় এক অল্পবয়সী বার সংগীতশিল্পীর সঙ্গে। কলকাতার বুকে বাস করা এমন কিছু মানুষকে নিয়ে এই ছবির গল্প, যাদের পেশা, জীবনবোধ এবং দর্শন একে অপরের চেয়ে সম্পূর্ণ আলাদা।

পার্ক স্ট্রিটের চেনা প্রেক্ষাপটকে এই সিনেমায় একেবারে ভিন্ন আঙ্গিকে ও নতুন রূপে পর্দায় ফুটিয়ে তোলা হবে। একই সঙ্গে সিনেমাটিতে একটি মানবিক বার্তাও থাকবে বলে জানা গেছে। ‘নেভার মাইন্ড’ সিনেমার মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য তৈরিতে সম্রাটের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। ক্যামেরার দায়িত্বে ছিলেন গোপী ভগৎ। আর সিনেমাটির গান ও আবহ সংগীতের গুরুদায়িত্ব সামলেছেন জনপ্রিয় রকস্টার রূপম ইসলাম।

এসি/আপ্র/০৩/০৬/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে...

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ
১৬ সেপ্টেম্বর ২০২৬

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বলিউডি পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার দুই পর্বই ‘কাঁপিয়ে দিয়েছে’। দর্শকরা সিনেমাটি নিয়ে প্রশং...

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা
১৬ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা

মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার পর মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ’ সফর থেকে বাদ দেওয়া...

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে মানুষের কাছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে