গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ উদ্যোগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ০৮:১৩ এএম ২০২৬
মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ উদ্যোগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ছবি

মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে মশার প্রজনন বৃদ্ধি না পায় -ছবি সংগৃহীত

মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হবে। যেসব বাড়ির ছাদে টব বা পাত্রে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে মশার প্রজনন বৃদ্ধি না পায়। জল ও স্থলে স্প্রে কার্যক্রম চালানো হবে। পাশাপাশি লার্ভা নিধনে ট্যাবলেট ব্যবহার করা হবে, যা ড্রেন, ডোবা ও জমে থাকা পানিতে প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, অনেক পরিত্যক্ত ওয়াশরুমে কমোডে পানি জমে থাকে, যেখানে মশার প্রজনন ঘটে। এসব জায়গা চিহ্নিত করে স্প্রে ও ট্যাবলেট প্রয়োগ করতে সিটি করপোরেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ইতোমধ্যে এক লাখ ফ্লুইড ডোনেশন পাওয়া গেছে। হাসপাতালগুলোকে ডেঙ্গু চিকিৎসার জন্য পর্যাপ্ত ফ্লুইড স্টক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালভিত্তিক বেড সংখ্যা এবং ফ্লুইড মজুতের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

তিনি বলেন, স্যালাইন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের স্টক বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে ভবিষ্যৎ চাহিদার তথ্যও জানাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এটি শুধু সরকারের দায়িত্ব নয়, সবার সম্মিলিত দায়িত্ব। সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে, তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অপরদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। কিছু ক্ষেত্রে চিকিৎসক ফি মওকুফের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

একটি সভা শেষে তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো হবে এবং ডেঙ্গুজনিত মৃত্যুর নিয়মিত বিশ্লেষণ আরও জোরদার করা হবে।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা চলছে।

মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা পরীক্ষাগারে যাচাই করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে মাঠপর্যায়ে স্প্রে কার্যক্রমে কিছু অনিয়মের অভিযোগ রয়েছে, যা তদারকির আওতায় আনা হবে।

ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সব জেলা ও বিভাগীয় শহরে র‌্যালি, মাইকিং, উঠান বৈঠক ও সাংস্কৃতিক কর্মসূচি পরিচালিত হবে।

তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন হিসেবে কাজ চালিয়ে যাওয়া হবে।
সানা/আপ্র/৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব
১৭ অক্টোবর ২০২৬

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব

মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দ...

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) সচিবালয়সহ দেশের সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।...

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছ...

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর

দুর্গাপূজায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে