গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৫৮ এএম ২০২৬
এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
ছবি

ছবি সংগৃহীত

শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা জুটি বেঁধে শুরু করেছেন ‘মোজি অ্যান্ড কোং’ নামের মিউজিক প্রকল্প। বছর দেড়েক ধরে তারা পুরনো কিছু গান নতুন আঙ্গিকে কাভার করছেন। 

তাদের ব্যতিক্রমী পরিবেশনা মুগ্ধও করছে দর্শক-শ্রোতাদের। সেই মুগ্ধ শ্রোতার তালিকায় যুক্ত হলেন এ আর রহমান। হ্যাঁ, ভারতের অস্কারজয়ী কিংবদন্তি সংগীতকার। শুভ-নন্দিতার গান শুনে শুধু মুগ্ধতায় সীমাবদ্ধ থাকলেন না তিনি, গানটি শেয়ারও করলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।


সম্প্রতি শুভ-নন্দিতা কাভার করেছেন ‘সাওয়ারিয়া’। এ গানের সংগীতকার এ আর রহমান। শুভ জানালেন, এটি তার অত্যন্ত প্রিয় একটি গান। সেই সুবাদেই গানটি কাভার করেছেন। 

তার ভাষ্য, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি। যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’ 

এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন নন্দিতাও। তার উচ্ছ্বাসও বাঁধ মানছে না। লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’


প্রসঙ্গত, শুভ ও নন্দিতা দেশের এ প্রজন্মের অন্যতম মেধাবী দুই শিল্পী। কোক স্টুডিও বাংলার ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন নন্দিতা, এ গানের সংগীতায়োজন করেছিলেন শুভ। যদিও তাদের পরিচয় ও পেশাগত সম্পর্ক আরও আগে থেকেই।

ডিসি/আপ্র/১৮/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য
০৪ সেপ্টেম্বর ২০২৬

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য

সুদর্শন চেহারা, অভিনয়ের সহজাত সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয়ে বাংলা চলচ্চিত্রে নিজেকে কিং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে