গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এইচএসসির তিন বিষয়ের পুনঃপরীক্ষায় সুযোগ পাবেন কারা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
এইচএসসির তিন বিষয়ের পুনঃপরীক্ষায় সুযোগ পাবেন কারা
ছবি

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে যেসব পরীক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে, তারাও চাইলে পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে দেওয়া ঘোষণায় জানান, এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষায় এ বিশেষ সুযোগ দেওয়া হবে।

তবে কারা পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষার তারিখ কবে নির্ধারণ করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের মধ্যে আগামী সপ্তাহে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন অনুপস্থিত পরীক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়া হলে আগ্রহী পরীক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার দুটি প্রশ্নে ভুল থাকায় বিষয়টি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর না দিলেও সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষার্থীদের পাঁচ নম্বর করে বিশেষ নম্বর দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রী সংসদে যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে বৈঠকের পর দাপ্তরিক সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। তখন পরীক্ষার্থীরা সব বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন।

এদিকে অনেক পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, পুনঃপরীক্ষা ও আগের পরীক্ষার মধ্যে যেটিতে বেশি নম্বর পাওয়া যাবে, সেটিই ফলাফলে বিবেচনা করা হোক। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বু...

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অন...

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
০১ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার (টেস্ট) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে