গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজার জানাজায় বিমান হামলা, নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:১২ এএম ২০২৬
গাজার জানাজায় বিমান হামলা, নিহত অন্তত ১২
ছবি

ছবি সংগৃহীত

গাজা উপত্যকার নুসেইরাত এলাকায় একটি জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) নুসেইরাতে এক ব্যক্তির জানাজা চলাকালে এ হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, যার জানাজা অনুষ্ঠিত হচ্ছিল, তিনি একই দিন নুসেইরাতে পৃথক এক ইসরায়েলি হামলায় নিহত হন। একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরো কয়েকটি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হন। সব মিলিয়ে শুক্রবারের হামলায় প্রাণহানির সংখ্যা অন্তত ১২ জনে পৌঁছেছে।

হামাস এ ঘটনাকে শোকাহত মানুষের ওপর চালানো ‘নৃশংস গণহত্যা’ উল্লেখ করে মধ্যস্থতাকারী দেশগুলো ও জাতিসংঘের প্রতি গাজায় হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসলামিক জিহাদ গোষ্ঠীর একটি সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে হামলায় অসংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত বলে জানিয়েছে।

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, ড্রোনে সংযুক্ত লাউডস্পিকারের মাধ্যমে ইসরায়েলি বাহিনী তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এতে বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ কমলেও গাজায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি (ACLED) জানিয়েছে, জুন মাসে গাজায় ৪০টির বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এসব হামলায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিশেষজ্ঞ ও কয়েকজন বিশ্বনেতা এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন।

সূত্র: দ্য নিউ আরব

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক তৈরি ও পাচারের একটি বড় মামলায় মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড...

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!
০৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!

অনলাইনের একটি পোস্ট কখনো কখনো বাস্তব দুনিয়ায় বড় ধরনের আতঙ্ক তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ায় তেমনই ঘটে...

শেষকৃত্য শুরুর  ১১ দিন পর জীবিত উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

শেষকৃত্য শুরুর ১১ দিন পর জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১১ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন ৬৪ বছর বয়সী চন্দিকা শ্রেষ্ঠা। তাকে ম...

ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
০৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এক স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে