গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৭৫ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তানের প্রতিনিধি আনিকা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:২০ এএম ২০২৬
৭৫ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তানের প্রতিনিধি আনিকা
ছবি

ছবি সংগৃহীত

সাত দশকেরও বেশি সময়ের ইতিহাসে এবারই প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। তিনি সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাব অর্জন করেছেন।

বৃহস্পতিবার লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।

২৪ বছর বয়সী আনিকা ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। মিস ওয়ার্ল্ড-এর ওয়েবসাইটে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার উন্নয়নে কাজ করতে চান।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতির মঞ্চে আনিকার অভিজ্ঞতাও কম নয়। এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চারটি শিরোপা জিতেছেন।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে