গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২৮ এএম ২০২৬
রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে
ছবি

ছবি সংগৃহীত

ওজন কমাতে চাইলে অনেকেই সবার আগে খাদ্যতালিকা থেকে ভাত বাদ দেন, বিশেষ করে রাতের খাবারে। তবে পুষ্টিবিদদের মতে, শুধু রাতে ভাত খাওয়ার কারণে ওজন বাড়ে—এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ওজন নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সারাদিনে মোট ক্যালোরি গ্রহণ ও ব্যয়ের ভারসাম্য।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরের প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করলেই ওজন বাড়ে। তাই পরিমিত পরিমাণে ভাত খেলে এবং দৈনিক ক্যালোরি নিয়ন্ত্রণে রাখলে রাতের খাবারে ভাত থাকলেও ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে না।

রাতের খাবারে আধা থেকে এক কাপ রান্না করা ভাতের সঙ্গে ডাল, মাছ, মুরগির মাংস, ডিম বা পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত সবজি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে খাবার আরো সুষম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে।

ওজন কমানোর জন্য ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই বলেও মত দিয়েছেন তারা। বরং কম পালিশ করা বা হাতে ছাঁটা চালের ভাত বেছে নেওয়া, অতিরিক্ত না খাওয়া এবং রাতের খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পরে ঘুমাতে যাওয়ার অভ্যাস উপকারী হতে পারে।

রুটি নাকি ভাত—কোনটি বেশি স্বাস্থ্যকর, এ প্রশ্নেরও নির্দিষ্ট কোনো উত্তর নেই। বিশেষজ্ঞদের মতে, ভাত ও রুটি—দুটিই স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে। কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে ব্যক্তির খাদ্যাভ্যাস, হজমক্ষমতা ও খাবারের সামগ্রিক ভারসাম্যের ওপর।

পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে কোনো একক খাবারকে দায়ী না করে সার্বিক খাদ্যাভ্যাস, খাবারের পরিমাণ এবং নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের দিকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। তাই পরিমিত পরিমাণে সুষম খাদ্যের অংশ হিসেবে রাতে ভাত খেলে তা একাই ওজন বাড়িয়ে দেয় না।

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই