গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তাপপ্রবাহে আলজেরিয়ায় শতাধিক দাবানল, এতিমখানায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪৫ এএম ২০২৬
তাপপ্রবাহে আলজেরিয়ায় শতাধিক দাবানল, এতিমখানায় নিহত ১১
ছবি

ছবি সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের মধ্যে আলজেরিয়ার বিভিন্ন প্রদেশে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু।

আলজেরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, দ্রারিয়া জেলার ওই এতিমখানায় দীর্ঘ সময় ধরে চালু থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার সময় দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহান্তে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

দাবানল মোকাবিলায় জরুরি ব্যবস্থা হিসেবে সিভিল প্রোটেকশন ডিরেক্টরেট ৪৫টি প্রদেশের কর্মীদের পাশাপাশি জাতীয় প্রশিক্ষণ ও হস্তক্ষেপ ইউনিটের সদস্যদেরও মাঠে নামিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বনাঞ্চল, ঝোপঝাড়, কৃষিজমি ও খেজুরবাগান মিলিয়ে মোট ১১১টি দাবানলের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৫টি নিয়ন্ত্রণে এলেও ১৮টি প্রদেশে এখনো ৪৬টি দাবানল সক্রিয় রয়েছে।

বেজাইয়া, আনাবা, স্কিকদা, ব্লিদা, তিজি উজু, বুমেরদেস, আইন দেফলা ও ত্লেমসেন প্রদেশে বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নেভানোর অভিযান চলছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত আলজেরিয়ায় প্রায় ২১ হাজার ২২৭ হেক্টর এলাকা পুড়ে গেছে, যা একই সময়ের দীর্ঘমেয়াদি গড়ের দ্বিগুণেরও বেশি। তুলনামূলকভাবে মরক্কোতে ২ হাজার ৪৮৫ হেক্টর এবং তিউনিসিয়ায় ১ হাজার ৫৪২ হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতেও আলজেরিয়া ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে। ২০২১ সালে দাবানলে ১০০ জনের বেশি এবং ২০২৩ সালে অন্তত ৩৪ জন প্রাণ হারান।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকায় দাবানলের মৌসুম দীর্ঘ হচ্ছে। তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ার পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা ও জনসংখ্যাগত পরিবর্তনের কারণেও দাবানলের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, দ্য নিউ আরব

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই