গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৮ জুলাই ২০২৬

মেনু

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫৪ এএম ২০২৬
প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র
ছবি

ছবি সংগৃহীত

হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে রাজকীয় সূচনা করেছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি মুক্তির প্রথম কয়েক দিনেই বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকার সমান। 

চলতি সপ্তাহের শেষভাগে ফুটবল বিশ্বকাপের ম্যাচ থাকা সত্ত্বেও সিনেমাটির এমন দুর্দান্ত ব্যবসা বক্স অফিস বিশ্লেষকদের চমকে দিয়েছে।


আন্তর্জাতিক বক্স অফিসের তথ্য অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকায় প্রিভিউ শো থেকেই আয় করেছে ১ কোটি ৭৬ লাখ ডলার। যা চলতি বছরের সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। 

এর আগে ‘টয় স্টোরি ফাউভ’ প্রিভিউ থেকে আয় করেছিল ১ কোটি ৭৫ লাখ ডলার। আমেরিকা ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের ৭৩টি বাজার থেকে সিনেমাটির ঝুলিতে এসেছে আরও ২ কোটি ২২ লাখ ডলার। 

চীন, জাপান ও কোরিয়াসহ বিশ্বের ১৩ হাজার ৩০০টিরও বেশি প্রেক্ষাগৃহের ২৫ হাজারের বেশি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।  

এছাড়াও ইউরোপ ও ওশেনিয়ার বিভিন্ন বাজারে সিনেমাটি শীর্ষস্থান দখল করেছে, যার মধ্যে ফ্রান্সে প্রায় ৫০ লাখ ডলার, অস্ট্রেলিয়ায় ৩৭ লাখ ডলার এবং ইতালিতে ২৫ লাখ ডলার আয় হয়েছে। 

এ ছাড়া মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলেও এটি নোলানের আগের সিনেমাগুলোর আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। 


বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের বক্স অফিসেও প্রথম দিনে দারুণ আয় করছে ‘দ্য ওডিসি’। বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে চলতি বছরের হাইয়েস্ট ওপেনিং তুলেছে ক্রিস্টোফার নোলান পরিচালিত এই সিনেমা। 

বিএমআর এর রিপোর্ট অনুযায়ী, দেশের সিনেপ্লেক্স থেকে সিনেমাটি খাতা খুলেছে প্রায় ৩৮ লাখ টাকা দিয়ে। গত শুক্রবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির মোট শো চলেছে ৪৯টি। 

এরমধ্যে ২১টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ৩টি শো। আর এদিন সিনেমাটির গড় অকুপেন্সি ছিল ৬৬%। এদিকে ভারতের বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে ‘দ্য ওডিসি’। 

 

মুক্তির প্রথম দিনেই দেশটিতে সিনেমাটির মোট (গ্রস) আয় দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা। সব ভাষা মিলিয়ে সিনেমাটির নিট আয় হয়েছে ১৭ কোটি ৪০ লাখ রুপি। ভারতে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে। এর মধ্যে মূল ইংরেজি সংস্করণ থেকেই সবচেয়ে বেশি, অর্থাৎ ১৩ কোটি ৭৫ লাখ রুপি আয় এসেছে। 

 

উল্লেখ্য, হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে ‘দ্য ওডিসি’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ট্রোজান যুদ্ধের পর রাজা ওডেসিয়াসের নিজ রাজ্য ইথাকা-তে ফেরার বিপজ্জনক ও রোমাঞ্চকর জার্নিকে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। সিনেমাটিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এ

 ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া এবং শার্লিজ থেরনের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।

ডিসি/আপ্র/১৮/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আঙুলের ব্যথা নিয়েই বিশ্বকাপ ফাইনালে মার্তিনেস
১৮ জুলাই ২০২৬

আঙুলের ব্যথা নিয়েই বিশ্বকাপ ফাইনালে মার্তিনেস

আঙুলের ব্যথা প্রতিদিনের সঙ্গী হলেও বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না আর্জেন্টিনা...

ট্রাম্পের প্রশংসায় ফিফা সভাপতি, বিশ্বকাপকে বললেন সর্বকালের সফল আসর
১৮ জুলাই ২০২৬

ট্রাম্পের প্রশংসায় ফিফা সভাপতি, বিশ্বকাপকে বললেন সর্বকালের সফল আসর

মাঠের লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক বিতর্ক, ভূরাজনৈতিক উত্তেজনা ও নানা সমালোচনার মধ্য দিয়েই শেষ অধ্যায়ে...

ফাইনালে গাইবেন শাকিরা, গ্যালারিতে থাকতে পারেন পিকে
১৮ জুলাই ২০২৬

ফাইনালে গাইবেন শাকিরা, গ্যালারিতে থাকতে পারেন পিকে

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিনোদনও। নিউ...

মেসিই সর্বকালের সেরা ফুটবলার: জন টেরি
১৮ জুলাই ২০২৬

মেসিই সর্বকালের সেরা ফুটবলার: জন টেরি

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর লিওনেল মেসিকে সর্বকালের সেরা বললেন চেলসি কিংবদন্তি জন টেরি।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই