গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ধারাবাহিক নাটকে ফিরছেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৫৪ এএম ২০২৬
ধারাবাহিক নাটকে ফিরছেন সুমাইয়া শিমু
ছবি

ছবি সংগৃহীত

একটা সময় নাটকের নিয়মিত অভিনেত্রী ছিলেন সুমাইয়া শিমু। একক কিংবা ধারাবাহিক দুই ধরনের নাটকেই তার জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। অভিনয়ে মুগ্ধতাও ছড়িয়েছেন বরাবরই। তবে ব্যক্তিগত কারণে অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। মাঝে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফিরেছেন শিমু। 

 

তখনই জানিয়েছিলেন, পছন্দসই কাজ পেলে নিশ্চয়ই অভিনয় করবেন তিনি। এবার ধারাবাহিক নাটকে ফিরছেন শিমু। তাও আবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে। 

‘ফিরে আসার গল্প’ নামের নতুন এই ধারাবাহিকে ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন শিমু। বৃহস্পতিবার ‘ফিরে আসার গল্প’-তে সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। যদিও এখনই এই নাটক কিংবা নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে নারাজ অভিনেত্রী। নির্মাতা রাজও রয়েছেন চুপ।


সাম্প্রতিক সময়ে রাজের নির্মাণে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেটারই ধারাবাহিকতায় এবার ‘ফিরে আসার গল্প’ বানাচ্ছেন তিনি। এখন চলছে শুটিংয়ের প্রস্তুতি। শুটিং শুরু হবে আগামী মাসে। 

এতে শিমুর আর কারা অভিনয় করবেন, তাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেবেন নির্মাতা। উল্লেখ্য, সুমাইয়া শিমুর ক্যারিয়ারে বেশ কিছু দর্শকনন্দিত ধারাবাহিক নাটক রয়েছে। যেমন ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’ ইত্যাদি।

ডিসি/আপ্র/১৮/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে