গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

৩৫ বছর পর হারানো মেয়েকে ফিরে পেল পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:০০ এএম ২০২৬
৩৫ বছর পর হারানো মেয়েকে ফিরে পেল পরিবার
ছবি

দীর্ঘ ৩৫ বছর পর মাকে দেখে জড়িয়ে ধরেন দুই বছর বয়সে হারিয়ে যাওয়া ঝং ফেংলিন -ছবি সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে নেওয়া

৩৫ বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুকন্যাকে অবশেষে ফিরে পেয়েছে তার পরিবার। দীর্ঘ সাড়ে তিন দশক পর চীনের গুয়াংজি প্রদেশে জন্মদাত্রী মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলন হয়েছে ঝং ফেংলিনের।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ জুলাই গুয়াংজি প্রদেশের ইউলিনে ৩৫ বছর পর মা ও মেয়ের এই হৃদয়স্পর্শী সাক্ষাৎ ঘটে। দুই বছর বয়সে হারিয়ে যাওয়া ঝং দীর্ঘদিন পর ফিরে পান নিজের শেকড়ের সন্ধান।

১৯৯১ সালে চীনের ন্যানিং শহরের একটি ব্যস্ত বাজারে আদা ও রসুন বিক্রি করতেন ঝংয়ের মা-বাবা। একদিন বাবার দোকানের সামনে থেকে খাবার কিনতে গিয়ে ছোট্ট ঝং পথ হারিয়ে পাশের বাজারে চলে যান। এরপর আর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাজারে কান্নারত অবস্থায় ঝংকে দেখতে পান এক পোশাক বিক্রেতা। তিনি শিশুটিকে উদ্ধার করে বাজারের মাইকে ঘোষণা দিলেও কোনো অভিভাবক তখন তাকে নিতে আসেননি। পরে ওই বিক্রেতা ঝংকে অন্য শহরে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো করে লালন-পালন করেন।

বর্তমানে ৩৭ বছর বয়সী ঝং ফেংলিন বিবাহিত এবং এক কন্যাসন্তানের মা। তবে শৈশবের হারিয়ে যাওয়া পরিচয় এবং প্রকৃত পরিবারের সন্ধান তাঁর জীবনে দীর্ঘদিনের অজানা অধ্যায় হয়ে ছিল।

এদিকে ঝংয়ের আসল মা-বাবা মেয়েকে ফিরে পাওয়ার আশায় বছরের পর বছর খোঁজ চালিয়ে যান। বড় মেয়ের সন্ধানে ঝংয়ের ছোট বোন ‘বেবি কাম হোম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ছবি ও বিস্তারিত তথ্য নিবন্ধন করেন।

মেয়েকে খুঁজতে খুঁজতেই ২০২৪ সালে মারা যান ঝংয়ের বাবা। মৃত্যুর আগমুহূর্তেও তিনি ছোট মেয়ের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর বড় মেয়ের কোনো খোঁজ পাওয়া গেছে কি না।

শৈশবে মুখে থাকা একটি ক্ষতচিহ্নের কারণে ঝং দীর্ঘদিন ভেবেছিলেন, হয়তো তাঁর পরিবার ইচ্ছাকৃতভাবে তাঁকে ছেড়ে দিয়েছিল। তবে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের আশ্বাসে তিনি নিজের তথ্য আবার প্রকাশ করেন।

গত ১২ এপ্রিল ঝং ওই অনলাইন প্ল্যাটফর্মে নিজের তথ্য নিবন্ধন করেন। পরে তাঁর দেওয়া তথ্যের সঙ্গে ঝংয়ের পরিবারের দেওয়া তথ্যের মিল পাওয়া যায়। এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় তাঁদের পারিবারিক সম্পর্ক।

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসানে মা-মেয়ের এই পুনর্মিলন এখন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আবেগের জন্ম দিয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে