গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আঙুলের ব্যথা নিয়েই বিশ্বকাপ ফাইনালে মার্তিনেস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৫৩ এএম ২০২৬
আঙুলের ব্যথা নিয়েই বিশ্বকাপ ফাইনালে মার্তিনেস
ছবি

সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস -ছবি রয়টার্স

আঙুলের ব্যথা প্রতিদিনের সঙ্গী হলেও বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। চিকিৎসকদের অস্ত্রোপচারের পরামর্শ থাকলেও দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অস্ত্রোপচারের টেবিলে যেতে রাজি নন তিনি। ব্যথা সহ্য করেই স্পেনের বিপক্ষে ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন এই বিশ্বস্ত গোলরক্ষক।

উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবালদের আক্রমণ সামলাতে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে বড় দায়িত্ব থাকবে মার্তিনেসের কাঁধে।

চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মার্তিনেস। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে একাধিক দুর্দান্ত সেভের পর টাইব্রেকারে কিংসলে কোমানের শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। সেই অসাধারণ পারফরম্যান্সের জন্য জিতেছিলেন গোল্ডেন গ্লাভস।

স্পেনের বিপক্ষে আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগে কাতারের সেই স্মৃতিও মনে পড়ছে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের।

মার্তিনেস বলেন, “আমরা যা অর্জন করেছি, তা ভেবে মাঝেমধ্যে একা একা কাঁদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্ত উপভোগ করা। কারণ এসব স্মৃতি সারাজীবন আমাদের সঙ্গে থাকবে।”

গত মৌসুমের শেষ দিকে আঙুলে চোট পান মার্তিনেস। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও সেই চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। তবে পুরোপুরি সুস্থ না হয়েও দলের প্রয়োজনেই খেলে যাচ্ছেন আর্জেন্টিনার এই তারকা।

নিজের চোটের অভিজ্ঞতা তুলে ধরে মার্তিনেস বলেন, “আঙুলের এই ব্যথা প্রতিদিনই কষ্ট দেয়। আমি অস্ত্রোপচার এড়িয়ে চলছি। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা আমাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। প্রথম দিকে দলের সঙ্গে পুরো অনুশীলন করতে পারতাম না। তবে গ্রুপ পর্বের পর থেকে অনেক ভালো অনুভব করছি।” গোলরক্ষকদের কঠিন জীবন বোঝাতে গিয়ে বাবা-মায়েদের উদ্দেশে মজার ছলে পরামর্শও দিয়েছেন তিনি।

মার্তিনেস বলেন, “বাবা-মায়েদের কাছে আমার অনুরোধ, তাদের সন্তান যেন ফরোয়ার্ড হয়, গোলরক্ষক না হয়।”

আঙুলের ব্যথা, শারীরিক কষ্ট আর চাপ-সবকিছু পেছনে ফেলে আবারো বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে আর্জেন্টিনার শেষ প্রহরী হিসেবে দাঁড়াতে প্রস্তুত মার্তিনেস।

সানা/কেএমএএ/আপ্র/১৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে