গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে যাওয়ার আগে বিমান ধুয়ে ‘পবিত্র’ করলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১৪:৪৫ এএম ২০২৬
বিশ্বকাপে যাওয়ার আগে বিমান ধুয়ে ‘পবিত্র’ করলো ব্রাজিল
ছবি

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে নিজেদের বহনকারী বিমানকে বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘পবিত্র’ করেছে ব্রাজিল। এ উপলক্ষে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপ যাত্রার আগে বিমানটির সামনে তোলা দলের একটি ছবি প্রকাশ করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) লিখেছে, চলো একসঙ্গে যাই। ছবিতে দেখা যায়, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রসহ ব্রাজিল দলের সদস্যরা উচ্ছ্বসিত ভঙ্গিতে বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর কেটে গেছে প্রায় দুই যুগ। বহু প্রতীক্ষিত ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়ে এবারও বিশ্বকাপ মিশনে নেমেছে সেলেসাওরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আজুল এয়ারলাইনসের একটি চার্টার্ড বিমান রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে অবস্থান করছে। বিমানটির দুই পাশে স্থাপিত জলকামান থেকে পানি ছিটিয়ে শুভযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিমান চলাচলের ভাষায় এ আয়োজনকে বলা হয় ওয়াটার ক্যানন স্যালুট।

খ্রিস্টান ঐতিহ্যে এই ধরনের আনুষ্ঠানিকতাকে অনেক সময় ‘ব্যাপ্টিজম’ বা অপ্সুদীক্ষার প্রতীক হিসেবে দেখা হয়, যা নতুন যাত্রা বা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের আগে শুভ সূচনার বার্তা বহন করে। আনুষ্ঠানিকতা শেষে বিমানটিকে ব্রাজিলের জাতীয় পতাকার রঙে বিশেষভাবে সাজানো হয়।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২ জুন) সকাল ৭টায় ব্রাজিল দল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১০ ঘণ্টার ভ্রমণ শেষে কোচ কার্লো আনচেলত্তির দল গন্তব্যে পৌঁছায়।

ব্রাজিল দলের জন্য ব্যবহৃত সুপার ভিআইপি চার্টার্ড বিমানটি বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের। এতে রয়েছে ৯৬টি পূর্ণাঙ্গ শয্যাবিশিষ্ট আসন, যেখানে যাত্রীরা সম্পূর্ণ শুয়ে ভ্রমণ করতে পারেন। দীর্ঘ ভ্রমণে খেলোয়াড়দের ক্লান্তি কমিয়ে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই অত্যাধুনিক এই বিমানের ব্যবস্থা করেছে সিবিএফ।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করবে ব্রাজিল দল। এখন দেখার বিষয়, দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘হেক্সা’ স্বপ্ন পূরণ করতে পারে কি না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসি/আপ্র/০৩/০৬/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে