গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত

তেজগাঁও রেলস্টেশনের আগে মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩ পিএম, ৩১ মে ২০২৬ | আপডেট: ১৮:৫৮ এএম ২০২৬
তেজগাঁও রেলস্টেশনের আগে মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত
ছবি

ছবি -সুখদেব কুমার সানা

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের অদূরে কারওয়ান বাজার ও সাতরাস্তা সিগন্যাল সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৩১ মে) বেলা আড়াইটার পর এই ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সাময়িকভাবে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রেলকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি তেজগাঁও অভিমুখে যাওয়ার সময় কারওয়ান বাজার এলাকার ১ নম্বর পিলার অতিক্রমকালে হঠাৎ বিকট শব্দ হয়। মুহূর্তেই আশপাশের এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে আশপাশের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস থেকে অনেক মানুষ বাইরে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শব্দ হওয়ার কিছুক্ষণ পর ট্রেনটি কারওয়ান বাজার ও সাতরাস্তা সিগন্যাল এলাকা অতিক্রম করে তেজগাঁও রেলস্টেশনের আগে গিয়ে থেমে যায়। পরে দেখা যায়, ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমেছে। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং লাইনচ্যুত বগিগুলো পরীক্ষা করে দেখেন। তারা ছবি ও ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী এক রেলকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রাথমিকভাবে কী কারণে বগি দুটি লাইনচ্যুত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

রেলওয়ের কর্মীরা জানান, লাইনচ্যুত বগিগুলো একটি লাইনের ওপর আংশিকভাবে অবস্থান করায় নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে দ্রুত উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছর দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মালবাহী ও যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই ট্র্যাকের অবস্থা, যান্ত্রিক ত্রুটি অথবা পরিচালনাগত কারণ তদন্তে গুরুত্ব পেয়েছে। 
সানা/আপ্র/৩১/৫/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ‘জ্বালানির অপচয়’ ও ‘জনগণের ভোগান্তির’ কারণ হিসেবে মন্তব্য করেছেন ম...

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন
০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকলেও জাতীয় সংসদ ও বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ আছে—এমন মন্তব্য ক...

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে