গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:১৭ এএম ২০২৬
মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেফতার
ছবি

মোহাম্মদপুরে গ্রেফতার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা - ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের সি ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার জালাল উদ্দিন (৩২), নাঈম হাসান ডালিম (৩২), মাহমুদুল হাসান মামুন (৩৪) ও আল-আমিন (৩৫)।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, গ্রেফতার জালাল উদ্দিন ভালুকা উপজেলার এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। নাঈম হাসান ডালিম হবিরবাড়ী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাহমুদুল হাসান মামুন একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। আল-আমিন ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাঈম হাসান ডালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলা রয়েছে।
সানা/আপ্র/২২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপরাধ দমনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
২১ অক্টোবর ২০২৬

অপরাধ দমনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: শফিকুর রহমান

জনদুর্ভোগ নিরসন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত ব...

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
১৮ অক্টোবর ২০২৬

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

বিরোধী দল সরকারের পতন নয়, বরং সরকারের সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জা...

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ
১৮ অক্টোবর ২০২৬

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিবিদেরা নিজেদে...

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
১৬ অক্টোবর ২০২৬

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 মিনিট আগে