গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

সংসদে জামায়াতের এমপি মোহাম্মদ কামাল হোসেন

তেল শুধু সংসদে, বাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৪৮ এএম ২০২৬
তেল শুধু সংসদে, বাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না
ছবি

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন-ছবি ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তবে তিনি তেল পাননি।

বুধবার (১৫ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘তেল শুধু মহান সংসদে। এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।’

সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোট বৈধ। গণভোট বৈধ হলে অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। না হলে ১৮০ দিন পর এই সংসদ অবৈধ হয়ে যাবে।

এই সংসদ সদস্য বলেন, যাঁরা জীবন দিয়েছেন তাঁদের স্লোগানে রাষ্ট্র মেরামতের কথা ছিল। শহীদেরা রাষ্ট্রকে মেরামত করতে রক্ত দিয়েছেন। সংবিধান পরিবর্তন না করে সংশোধন করা হলে রাষ্ট্র মেরামত হবে না।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিএনপির সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, জুলাই সনদ কোনো কথামালার রাজনীতি নয়, কোনো শব্দের সমাহার নয়। এটি বাস্তবধর্মী একটি ব্যবস্থা। এ সনদে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের অক্ষরে লেখা দাবি জড়িত। তাই এটিকে বাস্তবায়নের জন্য পদ্ধতিগত আলোচনা দরকার।

সরকারি দলের এই সদস্য বলেন, ‘বিরোধী দলের সদস্যরা অনেক সময় ‘কানকথা’নির্ভর রাজনীতি করেন। কিন্তু আমাদের উচিত সমস্যার সমাধানের দিকে যাওয়া।’

ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, সিনিয়র নেতৃবৃন্দ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। শুধু নিন্দা জানালে হবে না। এগুলো বন্ধে আইন করতে হবে। কোনটা বাক্স্বাধীনতা, আর কোনটা অপরাধ, সেই সীমারেখা অনেকেই ভুলে যাচ্ছে।

বিএনপির আরেক সংসদ সদস্য আবদুস সালাম আজাদ বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে। সেই প্রেক্ষাপটে জিয়াউর রহমান খাল খনন বিপ্লবের ডাক দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল খনন বিপ্লবকে আবার সামনে এনেছেন।
সানা/আপ্র/১৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ই...

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে