গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:২২ এএম ২০২৬
পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত
ছবি

সোমবার জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলটির আমির ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

পাহারাদারির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াত নতুন সরকারের পাশে থাকবে, হাতে হাত রেখে কাজ করা হবে। তবে, স্বার্থ বিঘ্নিত হলে জামায়াত তাদের দায়িত্ব পালন করবে। এই পাহারাদারির মাধ্যমে জাতিকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় ওঠানো সম্ভব হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালাহ মিলনায়তনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। সেসময় জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের শাসনামলে প্রাতিষ্ঠানিক সব কাঠামো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো ফিরিয়ে আনতে হলে সরকারি দলের দায়িত্ব বেশি। তাদেরকে মূল ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জামায়াত জনগণের সঙ্গে থাকবে। জনস্বার্থ ও দেশের স্বার্থ সংরক্ষণই হবে জামায়াতের মূল দায়িত্ব। এদিকে সজাগ দৃষ্টি দেখে জামায়াত দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, দুনিয়ার সভ্য দেশগুলোর সংসদে কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে যে দায়িত্ব পালন করা হয়, সেই সংস্কৃতি বাংলাদেশে দেখতে চায় জামায়াত। সংসদে বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, কথা বলার অধিকার পায়- সেটি নিশ্চিত করতে হবে।

জামায়াত আমির বলেন, সরকারি দল সুযোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের অধিকার সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত ও সিন্ডিকেটের কবল থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে। এক্ষেত্রে জামায়াত সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, অতীতে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ ছিল না। সমবেত প্রচেষ্টায় সরকারি দল ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর কোনো বিকল্প নেই। তবে এই পরিবেশ ফিরিয়ে আনা সহজ হবে না। অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ অর্জন করা সম্ভব করতে হলে সবার আন্তরিকতা থাকতে হবে।

নির্বাচনের আগে জামায়াত জনগণের সামনে যেসব বিষয় নিয়ে কথা বলেছে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান থেকে সবটুকু বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, সুদিনে কিংবা দুর্দিনে জামায়াত সবসময় জনগণের সঙ্গে থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ। এছাড়া সারা দেশে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানা/আপ্র/১৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ই...

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে