গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৩ এএম ২০২৬
ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় যদি আল্লাহর মেহেরবানিতে অর্জিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমরা সবাই হাতে হাত রেখে একসঙ্গে কাজ করবো।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। সারা দেশ আজ জেগে উঠেছে। জনগণ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে— তারা পুরোনো বন্দোবস্তে আর ফিরতে চায় না, বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারা একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক ধারার উত্থান দেখতে চায়।


তিনি বলেন, আমরা আর জাতিকে কোনো মিথ্যা আশ্বাস দেব না। তবে আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে বলতে চাই— বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবো ইনশাআল্লাহ। আমরা এ দেশের মালিক হতে চাই না, জনগণের সেবক হয়ে থাকতে চাই। জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজেদের ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জাতির সামনে প্রকাশ করতে বাধ্য করা হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ১০ টাকা কেজি দরে চাল খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের পেটে এখনো গরম রয়ে গেছে, সেই গরম কমেনি। এখন আবার নতুন নতুন কার্ডের কথা বলা হচ্ছে—এই কার্ড, সেই কার্ড। এসবই ভুয়া কার্ড। যেমন ১০ টাকার চালের আশ্বাস ভুয়া ছিল, তেমনি এসব কার্ডও ভুয়া। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ইনশাআল্লাহ এসব ভুয়া কার্ডকে লাল কার্ড দেখাবে।

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ই...

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে