গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন
ছবি

আবদুল হাই শিকদার

দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। তিনি সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় রাষ্ট্রায়ত্ত এ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হলো।

সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর একটি প্রজ্ঞাপনে বাসসের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য প্রজ্ঞাপনে নতুন পরিচালনা পর্ষদ গঠনের কথা জানানো হয়।

নতুন পর্ষদ গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুযায়ী তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ মোট ১২ জন পরিচালক রয়েছেন। তাঁরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং পদাধিকার বলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।

পর্ষদের অন্য সদস্যরা হলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

আগেও পুনর্গঠন হয়েছিল বাসসের পর্ষদ: ২০২৪ সালের গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার বাসসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল। ওই সময় সাংবাদিক আনোয়ার আলদীনকে পর্ষদের চেয়ারম্যান করা হয়।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই দফায় বাসসের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হলেও পরিচালনা পর্ষদে কোনো পরিবর্তন করা হয়নি। এবার ক্ষমতা গ্রহণের আট মাসের মাথায় সংস্থাটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।

সানা/কেএমএএ/আপ্র/১২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
১২ অক্টোবর ২০২৬

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘ...

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার...

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী
১১ অক্টোবর ২০২৬

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। তাই আধুনিক প্রযুক্তির মাধ্...

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের
১১ অক্টোবর ২০২৬

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনি ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে