গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

জামায়াতের মুখে একটা, কাজে আরেকটা: চরমোনাই পীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
জামায়াতের মুখে একটা, কাজে আরেকটা: চরমোনাই পীর
ছবি

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীকে নিয়ে এবার কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 

তিনি বলেছেন, ‘জামায়াতের মুখে একটা, কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা, আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে, গোপনে কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা দেশের মানুষ বুঝে গেছে।’

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক–সংলগ্ন পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

নীতি আদর্শ অনুযায়ী গত ৫৪ বছর দেশ চলেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম ৫ আগস্টে গণ-অভ্যুত্থানের পর দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করবো। সুন্দর এক দেশ তৈরি হবে, ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে। এই আশা নিয়ে আমরা, বিশেষ করে আমি একটি সমঝোতা তৈরি করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স।’

জামায়াতকে উদ্দেশ করে এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘কিন্তু, একশ্রেণির ক্ষমতালোভী ইসলামের বাক্সের পরিবর্তে চাইছে বর্তমান প্রচলিত আইনে দেশ চালাতে। তারা বলেছে, ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? এটা সম্পূর্ণ একটি ধোঁকা।’

চরমোনাই পীর বলেন, সমঝোতার নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্র হয়ে হাতপাখায় ভোট দেন, পরিবর্তন সম্ভব। এখন আর চুপ থাকার সময় নেই।’

নরসিংদী-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন নরসিংদী-২ আসনের প্রার্থী ছাইফুল্লাহ প্রধান, নরসিংদী-৩ আসনের প্রার্থী ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৫ আসনের প্রার্থী বদরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ই...

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে