গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

উত্তরার পানি ও গ্যাস সমস্যার সমাধানের কথা জানালেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:০৪ এএম ২০২৬
উত্তরার পানি ও গ্যাস সমস্যার সমাধানের কথা জানালেন তারেক রহমান
ছবি

গতকাল বুধবার উত্তরায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত

পানি ও গ্যাসকে ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ আখ্যা দিয়ে তা সমাধানের কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরায় একটি সরকারি হাসপাতাল করার কথা জানিয়েছেন তিনি। 
গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব আশ্বাস দেন। বিএনপির চেয়ারম্যান বলেন, উত্তরাবাসী প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই দুই সমস্যার সমাধান করা হবে।
তিনি আরো বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধান করতে হবে। নতুন কলকারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে। তারেক রহমান বলেন, আমাদের দেশের খাল-বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার পানির সমস্যা যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি ঠিক একইভাবে সমগ্র দেশে আমাদের পানির সমস্যা সমাধান করতে হবে। সে জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি।
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন মনে করে তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে।

জুলাই অভ্যুত্থান সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ দিন বেলা সাড়ে ১২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়ে এই জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।
বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পৌঁছানোর কথা। তারেক রহমানের জন্য পথে পথে অপেক্ষায় থাকবেন হাজারও নেতাকর্মী। তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা জনসভা সফল করতে ইতোমধ্যে মাঠে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বুধবার বিকালে রাজশাহীর বাটার মোড় থেকে একটি প্রচার মিছির বের করা হয়।
রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।
বুধবার বিকালে মাঠে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সর্বশেষ ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন বিএনপির সাবেক চেয়ারম্যান প্রয়াত বেগম খালেদা জিয়া। ১৭ বছর পর সেই মাঠে ভাষণ দিনে তার ছেলে তারেক রহমান। রাজশাহীতে এটি তার দ্বিতীয় সফর। এর আগে ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মেলনে যোগ দিতে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ-এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত নির্বাচনি জনসভার মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির ১৩ জন প্রার্থীকে দলীয় প্রধান আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন বলে মিজানুর রহমান জানিয়েছেন।
সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান
২৮ নভেম্বর ২০২৬

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও...

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট
২৭ নভেম্বর ২০২৬

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী জামায়াতে...

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার
২৭ নভেম্বর ২০২৬

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে মন...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০
২৭ নভেম্বর ২০২৬

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার মিছিলের ঘোষণা দিয়ে ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লেখার মাত্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে