গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, আটক একজন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪৫ এএম ২০২৬
উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, আটক একজন
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার উত্তরায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দর সড়কের উত্তরা জসিম উদ্দিন এলাকা থেকে র‌্যাব-১ কার্যালয় পর্যন্ত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলকারীদের পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

এ সময় ঘটনাস্থল থেকে ব্যানারসহ একজনকে আটক করা হয় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম।

তিনি বলেন, ঝটিকা মিছিল থেকে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ একজনকে আটক করেছে। তাঁর নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আটক ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা পরিচয় ও ঘটনার বিষয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্যেষ্ঠ নেতা ও সাবেক সংসদ সদস্যদের অনেকে গ্রেফতার হন। দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান।

আন্দোলন দমনে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার চলছে। এর মধ্যে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যেও বিভিন্ন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আটকের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ই...

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে