গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোলটেবিল বৈঠকে উদ্বেগ

উন্নয়নের চাপে উন্মুক্ত স্থান হারাচ্ছে ঢাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৪১ এএম ২০২৬
উন্নয়নের চাপে উন্মুক্ত স্থান হারাচ্ছে ঢাকা
ছবি

ছবি সংগৃহীত

উন্নয়নের নামে রাজধানীর পার্ক, খেলার মাঠ ও অন্যান্য উন্মুক্ত স্থান দখল বা সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা। তারা বলেছেন, নগর উন্নয়নের পরিকল্পনায় নাগরিক অধিকার, পরিবেশ ও জীববৈচিত্র্যের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

‘পান্থকুঞ্জ পার্ক: ঢাকার নগর উন্মুক্ত স্থান রক্ষার লড়াই’ শীর্ষক এ আলোচনায় বক্তারা বলেন, ঢাকার বড় বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও আবাসন ব্যবসায়ীদের সংগঠনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। আবাসন খাতের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় সাধারণ নাগরিকের অধিকার ও পরিবেশগত ভারসাম্য উপেক্ষিত হচ্ছে।

আরবান স্টাডিজ ফাউন্ডেশনের পুরস্কার কর্মসূচির আওতায় পরিচালিত ‘পাঁচ নগর মাস্টারক্লাস ধারাবাহিক’-এর অংশ হিসেবে এ গোলটেবিলের আয়োজন করা হয়। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এবং ‘দুনিয়াদারি আর্কাইভ’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব ও নাঈম উল হাসান।

মূল প্রবন্ধে আমিরুল রাজীব বলেন, নগর উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন পক্ষের প্রভাব দেখা যাচ্ছে। এমনকি ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা সংশোধনের ক্ষেত্রেও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট পক্ষের প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, গণমাধ্যমের একটি অংশও বিভিন্ন স্বার্থের প্রভাবে অনেক সময় জনগণের কাছে প্রকৃত তথ্য যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়।

আমিরুল রাজীবের দাবি, পান্থকুঞ্জ পার্ক সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের কারণে প্রায় দুই হাজার গাছ অপসারণ করা হয়েছে। এর ফলে এলাকার জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, ঢাকা একটি ঘনবসতিপূর্ণ নগরী। এ ধরনের শহরে পার্ক, খেলার মাঠ, জলাধার ও উন্মুক্ত স্থান শুধু সৌন্দর্য বৃদ্ধির উপাদান নয়, বরং নাগরিকদের সুস্থ জীবনযাপন ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য।

গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী, স্থপতি ও কিউরেটর নিকলাউস গ্র্যাবার, পরিকল্পনাবিদ অধ্যাপক আদিলো মুহাম্মদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহসভাপতি শেখ মুহম্মদ মেহেদী আহসান, পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত মাহমুদ এবং পান্থকুঞ্জ পার্কসংলগ্ন কাঁঠালবাগান এলাকার বাসিন্দা সাদমান সাকিব।

বক্তারা নগর উন্নয়নে পরিবেশ ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঢাকার উন্মুক্ত স্থান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সানা/ডিসি/আপ্র/২৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোহাম্মদপুরে কিশোর গ্যাং শব্দই থাকবে না: ডিএমপি কমিশনার
১৩ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাং শব্দই থাকবে না: ডিএমপি কমিশনার

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ম...

রাজধানীতে একদিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে একদিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক স্থান থেকে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ...

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে...

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
১২ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জে ফেরার পথে ময়মনসিংহের ভালুকা থেকে বাসে উঠেছিলেন জাহাঙ্গীর আলম। কিছু দূর যাওয়ার পরই তাঁর স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে