গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:১৫ এএম ২০২৬
খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

খুলনা মহানগরীর দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান এলাকায় খুলনা-যশোর মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জলিল মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলোু মুন্সির ছেলে। তিনি স্থানীয় ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে জলিল কুলিবাগান এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় জলিলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। দৌলতপুর থানার পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার সময় দৌলতপুর থানার সাদা পোশাকের পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তদের দেখতে পেয়ে ধাওয়া করে। স্থানীয় সূত্রের দাবি, এ সময় মো. রাসেল (৩২), আসিফ মোল্লা (২৫) ও অজ্ঞাতনামা আরেক ব্যক্তি মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন।

ধাওয়া খেয়ে আসিফ ও অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। অপর ব্যক্তি রাসেল ওরফে পিচ্চি রাসেলের হাতে পিস্তল দেখা যায় বলে স্থানীয় সূত্রের দাবি। পুলিশ তাকে ধাওয়া করলে তিনি অস্ত্রসহ পাশের একটি বস্তিতে পালিয়ে যান বলে জানা গেছে। তবে এ তথ্য এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সূত্র আরো জানায়, রাসেলকে প্রায় ১৫ দিন আগে দৌলতপুর থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হয়ে বাইরে আসেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। হত্যার কারণও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে চাঁদাবাজি কিংবা মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা থাকলেও তদন্ত শেষ হওয়ার আগে এর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। 
সানা/১২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা
৩১ অক্টোবর ২০২৬

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা

এস এ খান শিল্টু: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, মব সন্ত্রাস ও নৈরাজ্য...

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু
৩১ অক্টোবর ২০২৬

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি আরবি...

আম গাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের
৩১ অক্টোবর ২০২৬

আম গাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে...

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ২০২৬

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের সাবেক উপসম্পাদক এবং সাপ্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই