গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬ জন। নতুন দুই মৃত্যুই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ১২ দিনেই মারা গেছেন ৪৬ জন - যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন, দক্ষিণ সিটিতে ৭৬ জন এবং ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩, খুলনায় ১৯৯, ময়মনসিংহে ৪৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ৪৭ এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এক হাজার ৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৫৪ জন। ফলে হাসপাতালে নতুন রোগী ভর্তির চাপ কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৭৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ৬৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছরের কোনো মাসে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। ফলে চলতি মাসকে ঘিরে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সেপ্টেম্বরের শেষভাগ ও অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কার কথা জানানো হয়েছে।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শনিবার থেকেই দেশব্যাপী তিন মাসের প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। সরকার বলছে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহতম পরিস্থিতি দেখা যায়। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান এক হাজার ৭০৫ জন। গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় এক লাখ দুই হাজার মানুষ।

এ বছরের পরিস্থিতি এখনো ২০২৩ সালের পর্যায়ে না পৌঁছালেও সেপ্টেম্বরের দ্রুত বাড়তে থাকা মৃত্যুহার নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে রাজধানীর দুই সিটি করপোরেশনসহ খুলনা, বরিশাল ও ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি রোগী শনাক্ত, চিকিৎসা ও নজরদারি কার্যক্রম আরো জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে।
সানা/ডিসি/১২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
১২ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জে ফেরার পথে ময়মনসিংহের ভালুকা থেকে বাসে উঠেছিলেন জাহাঙ্গীর আলম। কিছু দূর যাওয়ার পরই তাঁর স...

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো ইরাক
১২ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো ইরাক

ইরানের সঙ্গে শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরাক। শনিবার (১২ সেপ্টেম্বর) নিরাপত্তা-...

একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬

একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে: রিজভী

দেশে একের পর এক সংকট ও কারিগরি ত্রুটির ঘটনা ঘটছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রু...

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে