গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোজাম্মেল হক নয়ন, নীলফামারী: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর নীলফামারীর কিশোরগঞ্জে স্থানীয়ভাবে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রজেক্টরের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় উদ্বোধন শেষে স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ ও রেড ক্রিসেন্টের প্রতিনিধি। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে স্থানীয়ভাবে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

সরকারের ঘোষিত জাতীয় কর্মসূচির আওতায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে। ডেঙ্গুর উচ্চঝুঁকির সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসকে সামনে রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কিশোরগঞ্জেও স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১২/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

জ্বালানি সংকটের কথা বললেই স্বৈরাচার ফেরার হুমকি: শফিকুর রহমান
১২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকটের কথা বললেই স্বৈরাচার ফেরার হুমকি: শফিকুর রহমান

জ্বালানি সংকট নিয়ে কথা বললেই সরকার স্বৈরাচার ফিরে আসবে বলে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন...

গোবিন্দগঞ্জে জমির বিরোধ পুনঃতদন্ত ও তহসিলদারের অপসারণ দাবি
১২ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে জমির বিরোধ পুনঃতদন্ত ও তহসিলদারের অপসারণ দাবি

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে দীর্ঘদিন ধরে ভোগদখলে থা...

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক নিয়ে উত্তেজনা
১২ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক নিয়ে উত্তেজনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রচলিত সীমানার প্রায় ৫০০ মিটার ভেতরে গাইবা...

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
১২ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

এস এ খান শিল্টু, মেহেরপুর: ‘ডেঙ্গু নয়, প্রতিরোধই প্রধান। সচেতন হোন, সুস্থ থাকুন’ এবং ‘পরিষ্কার পরিবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে