গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৪৭ এএম ২০২৬
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
ছবি

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার

সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, রোববার ভোর ৪টা ১৮ মিনিটে হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন ও জাতীয় রাজনীতিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান বিশেষভাবে স্মরণীয়। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালে রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী এবং পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। সে সময় বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন হয়। বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন সময়ে ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ১৯৯৬ সালের স্বল্পমেয়াদি সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিধান যুক্ত হয়।

২০০৬ সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী ২০০৮ সালের নির্বাচনের পর ২০০৯ সালের জানুয়ারিতে নবম জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথও পড়ান তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার।

১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার (বর্তমান পঞ্চগড় জেলার) তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে ১৯৬০ সালে আইন পেশায় যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

ছাত্রজীবনে ছাত্র ফেডারেশনের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতি করেন। পরে জিয়াউর রহমানের উদ্যোগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে যোগ দেন এবং বিএনপি প্রতিষ্ঠার পর দলটির প্রতিষ্ঠালগ্নের নেতাদের একজন ও দীর্ঘদিন স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৯ সালে দিনাজপুর-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে ঢাকা-৯, ১৯৯৬ ও ২০০১ সালে পঞ্চগড়-১ আসন থেকে এবং ২০০৯ সালে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে জাতীয় সংসদের সদস্য হন। বিভিন্ন সময়ে সংসদীয় স্থায়ী কমিটিতেও দায়িত্ব পালন করেন।

আইন ও আন্তর্জাতিক বিষয়েও তার ছিল বিশেষ আগ্রহ। আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, জাতিসংঘ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। নিজ জেলা পঞ্চগড়ে প্রতিষ্ঠা করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট।

ব্যক্তিগত জীবনে তার স্ত্রী নূর আখতার ২০২৩ সালে মারা যান। তিনি এক মেয়ে নিলুফার জমির এবং দুই ছেলে নওশাদ জমির ও নওফেল জমির রেখে গেছেন। নওশাদ জমির বর্তমানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য।
সানা/আপ্র/১২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব ব...

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার
১৫ অক্টোবর ২০২৬

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকার ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী খালিদ হাস...

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর)...

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর
১৫ অক্টোবর ২০২৬

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত যাবে। আগামী ২৬ অক্টোবর থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে