গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

জবির আলোচনা সভায় ডা. জাহেদ উর রহমান

জুলাই আন্দোলন বিএনপির দীর্ঘ রাজনৈতিক চ্যালেঞ্জের ধারাবাহিকতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০০ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫৫ এএম ২০২৬
জুলাই আন্দোলন বিএনপির দীর্ঘ রাজনৈতিক চ্যালেঞ্জের ধারাবাহিকতা
ছবি

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিক পরিণতি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি ধারাবাহিকভাবে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে, যার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন গড়ে উঠেছে।

বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, “মুক্তিযুদ্ধ যেমন হঠাৎ করে হয়নি, তেমনি জুলাই আন্দোলনও কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি, মানুষের ক্ষোভ ও আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই আন্দোলন পূর্ণতা পেয়েছে।”

তিনি বলেন, দীর্ঘদিন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আর্তনাদ, বৈষম্যের শিকার মানুষের ক্ষোভ, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার মধ্য দিয়ে জুলাই আন্দোলন একটি বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বৈরাচারী শাসনের অবসান এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, কম্বোডিয়ার হুন সেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৩ সালে তার ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। শেখ হাসিনাও পরিবারকেন্দ্রিকভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “তিনি ক্ষমতা ছাড়লে ছেলে, মেয়ে কিংবা পরিবারের অন্য সদস্যের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা নিজেদের মধ্যেই ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। কারণ বাংলাদেশে বিএনপি নামে একটি রাজনৈতিক দল ছিল, যারা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানিয়ে গেছে।”

জুলাই আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, আন্দোলন সফল হওয়ার পর কেউ বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করতে চেয়েছেন, কেউ সংবিধান স্থগিত করে বিপ্লবী সরকার গঠনের কথা বলেছেন, আবার কেউ নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনার কথা বলেছেন।

তবে বর্তমান সরকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে জানিয়ে তিনি বলেন, “একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছি। এই সরকারের ভুল-ত্রুটি আছে, থাকবেও। তবে সেগুলো সংশোধন করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই।”

আলোচনা সভায় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমিন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ নিসতার জাহান কবীরসহ অনেকে উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দিল বায়রা
০৮ অক্টোবর ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দিল বায়রা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন মিলেছে। এ...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাত...

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) ১৫ বছর চালাবে সংযুক্ত আরব আমিরাত
০৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) ১৫ বছর চালাবে সংযুক্ত আরব আমিরাত

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই