গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, এক দিনে আক্রান্ত ২৫১

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০৮ এএম ২০২৬
ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, এক দিনে আক্রান্ত ২৫১
ছবি

ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া এ সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২২ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ এখনো শীর্ষে রয়েছে। এ বিভাগে এ পর্যন্ত ২ হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ৬২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুইজন। তবে মৃত্যুর সংখ্যায় ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট আক্রান্তদের ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। তবে ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান-৫০ শতাংশ করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর ঝুঁকি আরো বৃদ্ধি পেতে পারে। এ কারণে মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগত সতর্কতার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
সানা/আপ্র/৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০
০৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাত...

ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ, এটা ঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী
০৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ, এটা ঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ - এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসে...

মাছ ছাড়াও উদ্ভিজ্জ ও কিছু খাবারে মিলবে ওমেগা-৩
০৭ অক্টোবর ২০২৬

মাছ ছাড়াও উদ্ভিজ্জ ও কিছু খাবারে মিলবে ওমেগা-৩

স্বাস্থ্য প্রতিদিন===

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাঁচ পানীয়
০৭ অক্টোবর ২০২৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাঁচ পানীয়

স্বাস্থ্য প্রতিদিন=============

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই