গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ভোগান্তি ছাড়াই শেষ হজ ফ্লাইট, সৌদিতে ২৪ জনের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ০২:৫৭ এএম ২০২৬
ভোগান্তি ছাড়াই শেষ হজ ফ্লাইট, সৌদিতে ২৪ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

কোনো ধরনের বড় ভোগান্তি ছাড়াই শেষ হয়েছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম। গত ২১ মে হজযাত্রী পরিবহন শেষ হয়। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী। তবে এখন পর্যন্ত ২৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি এবং বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।

মোট ২০১টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী পরিবহন করেছে। এছাড়া সিডিউল ফ্লাইট ও বিভিন্ন দেশ থেকে আরও ৯৬৫ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

এদিকে হজ বুলেটিনে জানানো হয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত ২৪ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। মৃত্যুর মধ্যে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন হজযাত্রী মারা যান।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। ১৮ এপ্রিল হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে এবং ২১ মে শেষ ফ্লাইট পরিচালিত হয়। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

জানা যায়, এবারের হজ ফ্লাইট কোনও ধরনের ঝামেলা ছাড়াই সফলভাবে শেষ হয়েছে। কোনও ফ্লাইটে বিলম্ব হয়নি। পাশাপাশি হজ ক্যাম্পের ব্যবস্থাপনাও ছিল সন্তোষজনক। সব মিলিয়ে হজযাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম জানান, এই বিশাল ও গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, আন্তরিকতা, পেশাদারত্ব ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থাটি আবারও তার সক্ষমতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে। 
সানা/আপ্র/২৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব ব...

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার
১৫ অক্টোবর ২০২৬

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকার ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী খালিদ হাস...

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর)...

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর
১৫ অক্টোবর ২০২৬

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত যাবে। আগামী ২৬ অক্টোবর থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে