গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৭:৩২ এএম ২০২৬
কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫
ছবি

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।

ঘটনাস্থলেই নিহত যুবক নাবিল হোসেন (২৮) খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে। নিহত অন্য একজন নারী ও একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর বালুভর্তি ডাম্পট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ডাম্পট্রাক সামনে থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরো এক নারীর মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক বলেন, বেলা ১২টার দিকে ২০ জন হাসপাতালে আসে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ডাম্পট্রাক ও যাত্রীবাহী বাসকে একপাশে সরিয়ে সড়কের চলাচল কিছুটা স্বাভাবিক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

এসি/আপ্র/২৩/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

রিয়াদ বিমানবন্দর বন্ধে শাহজালালে বাতিল ৮২ ফ্লাইট, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী
১৪ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দর বন্ধে শাহজালালে বাতিল ৮২ ফ্লাইট, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাক...

যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তা, সাবেক ১২ উপদেষ্টার তীব্র নিন্দা
১৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তা, সাবেক ১২ উপদেষ্টার তীব্র নিন্দা

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হয়রানি,...

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা
১৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্ম...

তিস্তা প্রকল্পের সমীক্ষায় সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
১৩ অক্টোবর ২০২৬

তিস্তা প্রকল্পের সমীক্ষায় সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 মিনিট আগে