গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

আজকের প্রত্যাশা মাল্টিমিডিয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ০৮:৩৫ এএম ২০২৬
আজকের প্রত্যাশা মাল্টিমিডিয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
ছবি

শুক্রবার দৈনিক আজকের প্রত্যাশা মাল্টিমিডিয়া কার্যক্রমের সম্প্রসারণ উপলক্ষে ডিজিটাল নিউজরুম উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির -ছবি হিমেল সরকার

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের দৈনিক আজকের প্রত্যাশা মাল্টিমিডিয়া কার্যক্রমের সম্প্রসারণ উপলক্ষে ডিজিটাল নিউজরুম উদ্বোধন করা হয়েছে। 
শুক্রবার (২২ মে) বিকালে তেজগাঁও শিল্প এলাকার ৭/আই নম্বরে আজকের প্রত্যাশা কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড, সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান এবং আজকের প্রত্যাশা’র সম্পাদক ডা. মোঃ আহসানুল কবির।
ফিতা ও কেক কেটে নিউজরুম উদ্বোধন শেষে ডা. মোঃ আহসানুল কবির বলেন, দীর্ঘ বছর ধরে চলে আসা পত্রিকাটি যুগের সাথে তাল মিলিয়ে চলার যে উদ্যোগ নিয়েছে, তার প্রথম পদক্ষেপ হিসেবেই আজকের এই নিউজরুমের যাত্রা শুরু হলো। সবার পেশাদারি কর্মনৈপুণ্যে নিরপেক্ষ এবং মৌলিক বিষয়ে সংবাদ প্রচারের যে অতীত ইতিহাস আজকের প্রত্যাশার রয়েছে, এই নিউজরুম সেই নীতি ধরে রেখে লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস অধ্যাপক ড. হুমায়ুন কবির, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের হেড অব আইটি রিয়াসাত সাকিব, আজকের প্রত্যাশার বার্তা সম্পাদক সুখদেব কুমার সানাসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মীবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ।

উল্লেখ্য, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ ইমামুল কবীর শান্তর স্বপ্নের প্রতিষ্ঠান ছিল আজকের প্রত্যাশা। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই সংবাদমাধ্যমটিকে ডিজিটাল মিডিয়ায় রূপ দেওয়ার জন্য ২০২০ সালের প্রথম দিকেই তিনি উদ্যোগ শুরু করেছিলেন। কিছুদিনের মধ্যেই বৈশ্বিক মহামারি করোনা শুরু হয়। সেই করোনায় আক্রান্ত হয়ে ওই বছরের ৩০ মে মৃত্যুবরণ করেন মোঃ ইমামুল কবীর শান্ত। তারপর এই প্রতিষ্ঠানের হাল ধরেন ছোট ভাই ডা. মোঃ আহসানুল কবির।
সানা/আপ্র/২২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: জাহেদ উর রহমান
১৩ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: জাহেদ উর রহমান

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয়...

কিস্তি দিতেই আয়ের ৪০ শতাংশ, সবচেয়ে চাপে দরিদ্ররা
১৩ অক্টোবর ২০২৬

কিস্তি দিতেই আয়ের ৪০ শতাংশ, সবচেয়ে চাপে দরিদ্ররা

ক্ষুদ্রঋণ গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার কথা থাকলেও ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে আর্থি...

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’
১৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন...

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ
১৩ অক্টোবর ২০২৬

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই