গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মেনু

‘এস আলম’দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ১৭:৪২ এএম ২০২৬
‘এস আলম’দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
ছবি

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (সিএসআর) ও ‘ঢাকা স্টিম’ আয়োজিত ‘কৌশলগত সম্পদে দেশি বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা -ছবি সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা কোন প্রতিষ্ঠানকে বিদেশি প্রতিষ্ঠান বলব, আর কোন প্রতিষ্ঠানকে দেশি বলব, সেটা অনেক ক্ষেত্রে স্পষ্ট নয়। যেমন আমরা এস আলমকে দেশি না বিদেশি বলব? সামিট গ্রুপ কি দেশি না বিদেশি? এসব স্পস্ট নয়।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘যখন দরকার হয়, সুযোগ–সুবিধা নিতে হয়, তখন তারা (এস আলম, সামিট) দেশি হয়ে যায়। আবার যখন (দেশের পরিবেশ) তাদের স্বার্থের প্রতিকূলে চলে যায়, তখন তারা বিদেশি হয়ে যায়। এ জন্য আমাদের আরো স্পষ্ট আইন দরকার।’

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (সিএসআর) ও ‘ঢাকা স্টিম’ আয়োজিত ‘কৌশলগত সম্পদে দেশি বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের উন্নয়নের উদাহরণ টেনে বদিউল আলম মজুমদার বলেন, সেসব দেশ মেধা ও সুশাসনের ওপর ভিত্তি করে এগিয়ে গেছে। অথচ বাংলাদেশ বিনিয়োগের স্থবিরতা ও দুর্নীতির কারণে পিছিয়ে আছে।

এ সময় ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বদিউল আলম মজুমদার জানান, ওই সময় সরকারি কর্মকর্তাদের ডেকে এনে একতরফা চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ নিয়ে আমরা “হরর স্টোরি” শুনেছি। যেমন আদানির সঙ্গে সব চুক্তিপত্র তারা সেখান থেকে (ভারত) তৈরি করে এনেছিল। তারপর এখানে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের ডেকে সই করার জন্য বলা হয়। একইভাবে, আমাদের বিশেষ বাহিনীর সহায়তায় ব্যাংক দখল করতে দেখেছি।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশে দুর্নীতির ধরন বদলে গেছে। আগে অনেকটা দৃশ্যমান দুর্নীতি হতো। এখন মিলিয়ন ডলারের অদৃশ্য দুর্নীতি হয়। চুরি-লুটপাট আমাদের অস্থিমজ্জায় মিশে গেছে। এই বিষয়ই আমাদের এখন প্রধান শত্রুতে পরিণত হয়েছে। এ জন্য সর্বস্তরে পেশাদারত্ব, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধে বেশি নজর দিতে হবে।’

প্রশাসনের মূল্যায়ন রাজনৈতিক বিবেচনায় নয়: জোনায়েদ সাকি: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) বলেন, কর্মকর্তাদের পদোন্নতি বা মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার চেয়ে তাদের কর্মদক্ষতা বা ‘পারফরম্যান্স’-কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক বিবেচনার চেয়ে প্রত্যেকের কাজের গুণমানই হবে প্রধান মাপকাঠি।

অর্থনীতিতে গতিশীলতা আনতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশি সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান জোনায়েদ সাকি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের জাতীয় মনোভাব সামন্তবাদী বা জমিদারি সংস্কৃতি ঢুকে গেছে। যার ফলে আমরা খুব দ্রুত বশ্যতা স্বীকার করি। ভারতের সঙ্গে ২৫ বছরের চুক্তি বা আমেরিকার সঙ্গে টিকফা চুক্তি-সব ক্ষেত্রেই বলা হয় যে আমাদের উপায় নেই।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ইরানের মতো দেশ যদি আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিতে পারে, তবে আমরা কেন (চুক্তির ক্ষেত্রে) আমাদের স্বার্থ রক্ষা করতে পারব না?’

মূল প্রবন্ধে সিএসআরের নির্বাহী পরিচালক সাকিব আনোয়ার জানান, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের দুটি দেশ-সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সৌদি আরবের আরএসজিটি সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। তবে এই দুই বহুজাতিক কোম্পানির চেয়েও বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে দেশি প্রতিষ্ঠান এমজিএস গ্রুপ। কিন্তু তা সত্ত্বেও সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মূল্যায়ন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
সানা/আপ্র/১৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট
২১ আগস্ট ২০২৬

ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
২১ আগস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন জানি...

মেসের বাজার নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত
২১ আগস্ট ২০২৬

মেসের বাজার নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত

ঝিনাইদহ শহরে মেসের বাজার ও খাবার-দাবার নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে কাউসার নামে এক পলিটেকনিক...

২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি
২০ আগস্ট ২০২৬

২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে