গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:৫৬ এএম ২০২৬
ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
ছবি

ছবি সংগৃহীত

সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করা ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে।


গত সোমবার (১৫ ডিসেম্বর) কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


সচিবালয় ভাতার দাবিতে গত ১০ ডিসেম্বর প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে মূলত এ আন্দোলন হয়।


পরদিন ফের আন্দোলনে নামলে নেতৃত্ব দেওয়া কর্মচারীদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। তাদের রিমান্ডেও পাঠিয়েছিলেন আদালত।


বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।


সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে অন্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল।


এছাড়া তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব ও মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরের অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় দপ্তর ত্যাগ করেন উপদেষ্টা।


দাবি পূরণে সরকার আশ্বাস দেওয়ার পরের দিনও আন্দোলন অব্যাহত রাখেন কর্মচারীরা। এরপর কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের ভেতর থেকেই কয়েকজনকে আটক করা হয়।


এসি/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬

সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক

বিদেশে বাংলাদেশের তিনটি মিশনে হাই কমিশনার ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা তিন নারী কূটনীতিক সচিব পদে...

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর
১৩ অক্টোবর ২০২৬

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর

রাজধানীর যাত্রাবাড়ীতে শিরিন বেগম (৪২) নামে এক প্রবাসী নারীকে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করার অ...

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর ২০২৬

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্...

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক
১৩ অক্টোবর ২০২৬

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই