গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৫৬ এএম ২০২৬
নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
ছবি

ছবি সংগৃহীত

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন।

এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিনই মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। নিজ পদের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব দিয়ে সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

২০২৪ সালের ৮ অক্টোবর আব্দুর রশীদকে দুই বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী চলতি বছরের ৭ অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আট মাস আগেই তিনি সরে যান।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট এ পদে যোগ দেন। এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তিনি একই বছরের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ওই ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় তার অবস্থান ছিল ষষ্ঠ। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

এসি/১৬/০২/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬

সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক

বিদেশে বাংলাদেশের তিনটি মিশনে হাই কমিশনার ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা তিন নারী কূটনীতিক সচিব পদে...

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর
১৩ অক্টোবর ২০২৬

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর

রাজধানীর যাত্রাবাড়ীতে শিরিন বেগম (৪২) নামে এক প্রবাসী নারীকে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করার অ...

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর ২০২৬

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্...

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক
১৩ অক্টোবর ২০২৬

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই