গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৭ এএম ২০২৬
সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ
ছবি

ছবি সংগৃহীত

সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা সীমিত করা হচ্ছে। একইসঙ্গে দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দর্শনার্থীদের পাস ইস্যুর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতদিন বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষের মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা থাকলেও নতুন সিদ্ধান্তে পদ অনুযায়ী পাস দেওয়ার সর্বোচ্চ সীমা কমিয়ে নির্ধারণ করা হয়েছে।

সভার কার্যপত্র অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা দিনে সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। অন্যদিকে, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব ও অন্যান্য সিনিয়র সচিব বা সচিব সর্বোচ্চ পাঁচটি, অতিরিক্ত সচিব তিনটি এবং যুগ্মসচিব দুটি পাস দিতে পারবেন।

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ, গাড়ি চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনভিত্তিক প্রবেশাধিকার যাচাইয়ের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এজন্য, প্রতিটি ভবনে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। তাদের পরিচয়, আগমনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তর এবং প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ করতে হবে।

সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হওয়ায় সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

এসি/আপ্র/১৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলা-অবরোধে বিপর্যস্ত জনজীবন, সহিংসতায় দুই প্রাণহানি
২৯ নভেম্বর ২০২৬

হামলা-অবরোধে বিপর্যস্ত জনজীবন, সহিংসতায় দুই প্রাণহানি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাত থেকে রোবব...

গঙ্গা চুক্তি ও প্রত্যর্পণ নিয়ে ভারতের জবাব প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
২৯ নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি ও প্রত্যর্পণ নিয়ে ভারতের জবাব প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন এবং ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের...

সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
২৯ নভেম্বর ২০২৬

সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা...

তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ
২৯ নভেম্বর ২০২৬

তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

দীর্ঘ তিন বছরের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে