গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:০৬ এএম ২০২৬
সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
ছবি

ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা -ছবি সংগৃহীত

বিদেশে বাংলাদেশের তিনটি মিশনে হাই কমিশনার ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা তিন নারী কূটনীতিক সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (১২ অক্টোবর) তাঁদের সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্ত তিন কূটনীতিক হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তাঁদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা সপ্তদশ ব্যাচের কর্মকর্তা।

বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশের মিশনে দায়িত্ব নেওয়ার আগে সামিনা নাজ ভিয়েতনাম ও মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়েলিংটনে তিনি বাংলাদেশের প্রথম আবাসিক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের প্রথম ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো কোনো নারী কূটনীতিকের অধীনে একটি বাংলাদেশ মিশনের কার্যক্রম শুরু হয়। এ ছাড়া তিনি হেগ, দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনসহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন।

নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। তাঁর কূটনৈতিক কর্মজীবনে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরার বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

নওরীন আহসান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে তিনি প্রিটোরিয়া, হেগ ও অটোয়ায় বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সানা/আপ্র/১৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর
১৩ অক্টোবর ২০২৬

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর

রাজধানীর যাত্রাবাড়ীতে শিরিন বেগম (৪২) নামে এক প্রবাসী নারীকে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করার অ...

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর ২০২৬

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্...

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক
১৩ অক্টোবর ২০২৬

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছ...

এনসিটি চুক্তি বাতিল না হলে ১৯ অক্টোবর থেকে আমরণ অনশন
১২ অক্টোবর ২০২৬

এনসিটি চুক্তি বাতিল না হলে ১৯ অক্টোবর থেকে আমরণ অনশন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই