গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ চলাকালে পাশেই মিছিল করছিলেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। এ সময় কয়েকজন বিক্ষোভকারীর জামায়াত-শিবিরবিরোধী স্লোগানে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার বিক্ষোভকারীদের কয়েকজনকে ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে শোনা যায়। তবে সেখানে জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচি ছিল না বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেককে অপসারণের ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে সাধারণ মুসল্লিরা বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, কিছু লোক জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সেখানে আসছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “বিভিন্ন সংগঠনের কর্মসূচি ছিল বলে একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে দলটির একটি সূত্র জানিয়েছে, সেখানে তাদের কোনো কর্মসূচি ছিল না।

বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
০৯ অক্টোবর ২০২৬

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়া, প্রতিটি গাড়ি থেকে ৩০০ টাকা করে...

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন
০৯ অক্টোবর ২০২৬

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক

১২ লাখ রোহিঙ্গার দায় একা বাংলাদেশের নয়
০৯ অক্টোবর ২০২৬

১২ লাখ রোহিঙ্গার দায় একা বাংলাদেশের নয়

আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুলে আইনমন্ত্রী

ধারাবাহিক চীন সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে: ইসমাইল জবিউল্লাহ
০৯ অক্টোবর ২০২৬

ধারাবাহিক চীন সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে: ইসমাইল জবিউল্লাহ

চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরো গভীর ও জনকল্যাণমুখী করতে পারস্পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই