গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

সুন্দরবনের পাশে ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪৮ এএম ২০২৬
সুন্দরবনের পাশে ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমানাঘেঁষা এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নোটিশ দেওয়া হয়। এর আগে দুই দফা নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

নোটিশ পাওয়া রিসোর্টগুলো হলো—সুন্দরী, ইরাবতী, অরণ্য, ছায়া, অরণ্যবাস, কেওড়া বন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশের ১০ কিলোমিটার এলাকা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। পরিবেশগত ছাড়পত্র ছাড়া সেখানে রিসোর্ট স্থাপন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এসব স্থাপনার কারণে প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চূড়ান্ত নোটিশে সব স্থাপনা সরিয়ে অনুমোদনযোগ্য স্থানে স্থানান্তর এবং কার্যক্রম বন্ধ করে বিষয়টি লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ জানান, ১০টি প্রতিষ্ঠানকে ৩০ দিন এবং আটটিকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।

এসি/আপ্র/০৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
০৭ অক্টোবর ২০২৬

বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।বু...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি
০৭ অক্টোবর ২০২৬

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্...

রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য ক...

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর
০৭ অক্টোবর ২০২৬

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

সৌদি আরবে অবস্থানরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া নিয়ে প্রক্রিয়া আরো সহজ...

পূজায় কারা পাচ্ছেন ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি
০৭ অক্টোবর ২০২৬

পূজায় কারা পাচ্ছেন ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর ২০২৬ শনিবার সব সর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই