গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০১ এএম ২০২৬
হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার
ছবি

ছবি সংগৃহীত

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনাকে ভারতে নিতে সে দেশের সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে, তাকে কবে ফেরত পাঠানো হবে এ সম্পর্কে নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয়।

শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বারবারই ভারত সরকার এটা বলে আসছে যে, এর (হাসিনার প্রত্যর্পণের) একটা প্রক্রিয়া রয়েছে এবং সেটা আইনি প্রক্রিয়া। যতটুকু জানি, তাকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান।

শেখ হাসিনা কোন পরিস্থিতিতে পড়ে ভারতে গিয়েছিলেন সে কথা স্মরণ করে হাইকমিশনার জানান, সেরকম পরিস্থিতির জন্য ভারত সরকার প্রস্তুত ছিল না।

তিনি বলেন, হাসিনাকে আমাদের সেনা বা বিমানবাহিনী ভারতে আনেনি। শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে দেশ ছাড়তে হয়েছে তেমন পরিস্থিতি পৃথিবীর আর কোথাও সৃষ্টি না হোক বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনার বলেন, হাসিনা যখন ভারতে যান তখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতেরও তার অনুরোধে সাড়া দেওয়ার দরকার ছিল। আমি টিভিতে দেখছিলাম আর সেখানে বলা হচ্ছিল যে, হাসিনা তার দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন।

তিনি আরো বলেন, হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় ছিল না। এটা প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব ছিল। আমরা যদি তাকে ভারতে আসার সুযোগ না দিতাম তখন কী হতো কিছুই বলা যায় না।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৩ অক্টোবর ২০২৬

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রে...

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা
০৩ অক্টোবর ২০২৬

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্...

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
০৩ অক্টোবর ২০২৬

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধ...

সাড়ে ৬ লাখ জেলে পরিবার পেল বড় সুখবর
০৩ অক্টোবর ২০২৬

সাড়ে ৬ লাখ জেলে পরিবার পেল বড় সুখবর

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর জন্য ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে