গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৩৫ এএম ২০২৬
অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা
ছবি

ছবি সংগৃহীত

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

সকাল সাতটার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনে হাফপ্যান্ট পরে উপস্থিত হন তিন তরুণ। তারা হলেন বেসরকারি চাকরিজীবী ও দৌড়বিদ সাগর মজুমদার, বেসরকারি চাকরিজীবী রকিবুল ইসলাম এবং ব্যবসায়ী মাহফুজুর রহমান। পরে সাগর ও মাহফুজুর হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন। একই সময়ে স্টেশনের অন্য একটি প্রবেশপথ দিয়ে আরো দুজন তরুণ হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠেছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সাগর মজুমদার বলেন, তারা দৌড়বিদ। দৌড়ানোর সময় হাফপ্যান্ট পরা বেশি আরামদায়ক হওয়ায় তারা এটি পরেন। দেশ-বিদেশে পরিচিত অ্যাথলেট সাজ্জাদ হোসেন হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে সম্প্রতি হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন আর কাউকে এমন পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্যই তারা প্রতিবাদ জানাতে এসেছেন।

তিনি বলেন, একজন দৌড়বিদ হিসেবে তিনিও মেট্রোরেল বা অন্য কোনো জায়গায় একই ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। সবার প্রতি তাদের বার্তা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। হাফপ্যান্ট নিজে কোনো সমস্যা নয়; বিষয়টিকে কীভাবে দেখা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।

ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলে হাফপ্যান্ট পরে চলাচলের অধিকার থাকা উচিত। এটি একটি স্বাভাবিক পোশাক। তিনি সাধারণত মেট্রোরেলে ওঠেন না এবং হাফপ্যান্টও পরেন না। তবে অধিকার নিয়ে প্রতিবাদ জানাতেই প্রায় পাঁচ বছর পর তিনি হাফপ্যান্ট পরে সেখানে এসেছেন।

সকাল সাতটার পর সাগর ও মাহফুজুর ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন। তারা বিজয় সরণি স্টেশনের টিকিট কাটেন। পরে মেট্রোরেলে ফার্মগেট থেকে বিজয় সরণি গিয়ে নেমে যান। রকিবুল তাদের সঙ্গে মেট্রোরেলে ওঠেননি।

অন্যদিকে, ফার্মগেট স্টেশনের আরেকটি প্রবেশপথ দিয়ে হাফপ্যান্ট পরে ওঠা দুই তরুণ মতিঝিলের টিকিট কেটেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে হয়রানির শিকার হন অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন। অভিযোগ অনুযায়ী, ফার্মগেট মেট্রো স্টেশনে দায়িত্বরত এক পুলিশ সদস্য তার পোশাককে ‘অশালীন’ বলে টিকিট পাঞ্চ করার মেশিনের সামনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন।

তবে মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পোশাকবিধি নেই বলে জানানো হয়েছে। সাজ্জাদকে হয়রানির প্রতিবাদেই বৃহস্পতিবার ফার্মগেট স্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে’ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আহ্বান জানিয়ে খোলা সামাজিক যোগাযোগমাধ্যমের অনুষ্ঠানে বলা হয়েছিল, এটি কোনো বিশৃঙ্খলা তৈরির আয়োজন নয়। বরং হয়রানির প্রতিবাদ, স্পষ্ট নিয়মের দাবি এবং যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণের পক্ষে শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ। আয়োজকদের বক্তব্য, কোনো পোশাক নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা উচিত।

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
০১ অক্টোবর ২০২৬

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি পদ থেকে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তা...

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ
০১ অক্টোবর ২০২৬

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলার ও...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
০১ অক্টোবর ২০২৬

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প...

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
০১ অক্টোবর ২০২৬

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে