গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাস্তার পাশে পলিথিনের ব্যাগে মিলল জীবিত নবজাতক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
রাস্তার পাশে পলিথিনের ব্যাগে মিলল জীবিত নবজাতক
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ থেকে চার-পাঁচ দিন বয়সী এক মেয়েশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহআলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় শিশুটিকে পাওয়া যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকা কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি ব্যাগের ভেতরে নবজাতকটিকে দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, জরুরি কলটি গ্রহণ করেন কলটেকার মো. সাহেল খান। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় ও উদ্ধার কার্যক্রম তদারক করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার সহকারী উপপরিদর্শক মো. মাসুম বিল্লাহ।

তিনি জানান, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর শাহআলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগ থেকে চার-পাঁচ দিন বয়সী মেয়েশিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে ভর্তি রয়েছে।

আনোয়ার সাত্তার আরো জানান, শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম নবজাতক উদ্ধারের বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে নিশ্চিত করেছেন।

এদিকে কে বা কারা নবজাতক শিশুটিকে পলিথিনের ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এসি/আপ্র/২৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে বদলি
২৪ সেপ্টেম্বর ২০২৬

সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে বদলি

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্...

ডিজিটাল হয়রানি ঠেকাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মেটা
২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল হয়রানি ঠেকাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মেটা

বাংলাদেশে কার্যক্রম আরো সম্প্রসারণের পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় বা ফোকাল পয়েন্ট স্থাপনে আগ্রহ প্রক...

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল সেই শিক্ষক জেলার শ্রেষ্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৬

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল সেই শিক্ষক জেলার শ্রেষ্ঠ

সামাজিক মাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে