গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতিই গণতন্ত্রের মূলমন্ত্র: মঈন খান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:২২ এএম ২০২৬
মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতিই গণতন্ত্রের মূলমন্ত্র: মঈন খান
ছবি

ছবি সংগৃহীত

গণতন্ত্রের মূলমন্ত্র হলো মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতি—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে মানুষের কথা বলার সুযোগ থাকে। পৃথিবীর সব মানুষের মত একই বা অভিন্ন হতে পারে না; এটি প্রকৃতির নিয়মেরও বিরুদ্ধ। তাই ভিন্ন মত থাকবে এবং যুক্তি-তর্কের মাধ্যমে সঠিক পথ বেছে নিতে হবে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলটির প্রতিষ্ঠাতা কামাল হোসেনকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মঈন খান এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘আমরা যে একে অপরের সঙ্গে মতের বিভেদ করি, সেটাই হচ্ছে গণতন্ত্রের মূলমন্ত্র। আমি বিশ্বাস করি, তিনি (কামাল হোসেন) যখন এই দলটি (গণফোরাম) সৃষ্টি করেছিলেন, তিনি গণতন্ত্রের এই মূলমন্ত্রের উপরে ভিত্তি করে এই দলটি সৃষ্টি করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মূলমন্ত্রই হলো ভিন্ন মত। গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে মানুষের কথা বলার সুযোগ থাকে।’

মতভেদের স্বাভাবিকতা তুলে ধরে মঈন খান বলেন, ‘আমাদের মতভেদ থাকবে। এটা হতে পারে না যে পৃথিবীতে সব মানুষের মত একই হবে, অভিন্ন হবে। এটা প্রকৃতির নিয়মবিরুদ্ধ। কাজেই ভিন্ন মত থাকবে, কিন্তু আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আমরা যেটা সঠিক, আমরা সেই পথে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের—বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।
সানা/আপ্র/৩০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব ব...

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার
১৫ অক্টোবর ২০২৬

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকার ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী খালিদ হাস...

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর)...

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর
১৫ অক্টোবর ২০২৬

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত যাবে। আগামী ২৬ অক্টোবর থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে