গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

এই গরমে বাড়িতে বানান আমের ফালুদা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০৬:৪১ এএম ২০২৬
এই গরমে বাড়িতে বানান আমের ফালুদা
ছবি

ছবি সংগৃহীত

গরমের মৌসুমে পাকা আম দিয়ে তৈরি বিভিন্ন মজাদার পদ সবাই খুব পছন্দ করেন। এর মধ্যে আমের ফালুদা একটি জনপ্রিয় ডেজার্ট, যা দেখলেই জিভে পানি চলে আসে। আমের মৌসুমে খুব সহজেই হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই ঠান্ডা মিষ্টি পদটি। শুধু স্বাদই নয়, আমের ফালুদা গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং ডেজার্ট হিসেবে বেশ মজাদার।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে আমের ফালুদা বানাবেন-

উপকরণ
দুধ আধা লিটার
সাবুদানা আধা কাপ
নুডলস ১ কাপ
চিনি আধা কাপ
তোকমা ২ টেবিল চামচ
আমের জেলাটিন কিউব করে কাটা ১ কাপ
কনডেন্সড মিল্কআধা কাপ
পাকা আম ২টি
আমের মণ্ড ১ কাপ
ভ্যানিলা বা ম্যাংগো আইসক্রিম পরিমাণমতো
কাঠবাদামকুচি, পেস্তাবাদামকুচি ২ টেবিল চামচ
বরফকুচি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে পানিতে তোকমা ভিজিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর তোকমা ফুলে নরম হয়ে গেলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। এরপর সাবুদানা ও নুডলস আলাদাভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে একপাশে রাখুন।

এরপর জেলি প্যাকেটের নির্দেশনা অনুযায়ী তৈরি করে কিউব করে কেটে নিন। অন্যদিকে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। একটি পাকা আম কিউব করে কেটে নিন এবং আরেকটি আম ব্লেন্ড করে ঘন পিউরি বানিয়ে নিন।

পরিবেশনের জন্য একটি লম্বা গ্লাস নিন। প্রথমে গ্লাসের নিচে দিন আমের জেলি ও ভিজানো তোকমা। এরপর একে একে সেদ্ধ সাবুদানা, নুডলস, আমের জেলাটিন, কিউব করা আম এবং আমের মণ্ড যোগ করুন। এরপর ঠান্ডা দুধ ঢেলে দিন। সবশেষে ওপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম, সামান্য বাদামকুচি, আমের ছোট টুকরা এবং কিছু বরফকুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

এসি/আপ্র/০১/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আজ নুডলস দিবস
০৬ অক্টোবর ২০২৬

আজ নুডলস দিবস

আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়। সহজে রান্না করা যায়...

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল
০৫ অক্টোবর ২০২৬

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল

পৃথিবী শুধু মানুষের বসবাসের জায়গা নয়। এই পৃথিবীতে মানুষের পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাণী- যাদের প্রত্য...

অনামিকায় আংটি পরার রীতিতে লুকানো সাংস্কৃতিক বিবর্তন
০৫ অক্টোবর ২০২৬

অনামিকায় আংটি পরার রীতিতে লুকানো সাংস্কৃতিক বিবর্তন

আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করলেই ভেসে ওঠে আবেগঘন ভালোবাসার মুহূর্ত। কোনোটিতে দেখা যায়,...

মা-বাবার প্রয়োজন সন্তানের সঙ্গ, ভালোবাসা ও নিরাপত্তা
০৫ অক্টোবর ২০২৬

মা-বাবার প্রয়োজন সন্তানের সঙ্গ, ভালোবাসা ও নিরাপত্তা

কোনো কাজে কিংবা একটু আড়াল হলেই মা-বাবা সন্তানদের নিয়ে ব্যাকুল হয়ে ওঠেন। বৃদ্ধ মা হয়তো দরজার দিকে তাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই