গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

গরমে ঘুরতে গেলে অসুস্থতা এড়াতে যা করনীয়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:১৯ এএম ২০২৬
গরমে ঘুরতে গেলে অসুস্থতা এড়াতে যা করনীয়
ছবি

ছবি সংগৃহীত

গরমে ঘুরতে যাওয়ার আলাদা আনন্দ আছে। ছুটি পেলেই অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন নতুন জায়গা ঘুরতে। তবে গরমের এই ভ্রমণ যেমন রোমাঞ্চকর, তেমনই কিছুটা ঝুঁকিপূর্ণও। সামান্য অসাবধানতায় পুরো সফরটাই নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে হিট স্ট্রোক, পানিশূন্যতা বা পেটের সমস্যার মতো বিষয়গুলো গরমকালে ভ্রমণকারীদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই বের হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

পানিশূন্যতা 
গরমের সময় সবচেয়ে বড় সমস্যা হলো ডিহাইড্রেশন। শরীরে পানির ঘাটতি হলে মাথা ঘোরা, দুর্বলতা কিংবা বমির মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই সবসময় সঙ্গে বিশুদ্ধ পানি রাখুন। রাস্তার ধারের খোলা পানি বা কাটা ফল এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে ডাবের পানি, লেবুর শরবত রাখতে পারেন। রোদে বেশি সময় থাকলে মাঝে মাঝে অল্প অল্প করে পানি পান করুন। এতে শরীর ঠান্ডা থাকবে এবং ক্লান্তি কমবে।

সঠিক পোশাক 
ভ্রমণের সময় ফ্যাশনের চেয়ে স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া জরুরি। হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক গরমে সবচেয়ে উপযোগী। গাঢ় রঙের পোশাক তাপ বেশি শোষণ করে, তাই তা এড়িয়ে চলুন। রোদ থেকে বাঁচতে সানগ্লাস এবং চওড়া টুপি ব্যবহার করুন। ত্বকের সুরক্ষার জন্য সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার লাগানোও গুরুত্বপূর্ণ। অনেক সময় পাহাড়ি এলাকায় রোদ তেমন তীব্র মনে না হলেও ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সতর্ক থাকুন।

খাবারের ক্ষেত্রে সচেতনতা
গরমে হজমের সমস্যা খুব সাধারণ একটি বিষয়। তাই ভ্রমণের সময় ভারী, তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। যতটা সম্ভব হালকা ও সহজপাচ্য খাবার খান। শসা, আঙুর, কমলালেবুর মতো ফল সঙ্গে রাখতে পারেন, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। বাইরের অস্বাস্থ্যকর খাবারের বদলে ঘরোয়া বা শুকনো খাবার বেছে নেওয়া নিরাপদ।

প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন
ভ্রমণের সময় হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে। তাই আগে থেকেই একটি ছোট মেডিসিন বক্স প্রস্তুত রাখুন। এতে জ্বর, পেটের সমস্যা, বমি, ব্যথা বা অ্যালার্জির ওষুধ রাখা উচিত। পাশাপাশি ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম বা ব্যথানাশক মলমও সঙ্গে রাখতে পারেন। এতে ছোটখাটো সমস্যা সহজেই সামলানো যাবে।

ভ্রমণের মূল উদ্দেশ্য হলো আনন্দ উপভোগ করা। কিন্তু অসুস্থ হয়ে পড়লে সেই আনন্দ ম্লান হয়ে যেতে পারে। তাই গন্তব্যে পৌঁছানোর চেয়ে সুস্থভাবে ফিরে আসাটাই বেশি গুরুত্বপূর্ণ। সামান্য সচেতনতা এবং কিছু সহজ নিয়ম মেনে চললেই গরমের ভ্রমণও হয়ে উঠতে পারে আরামদায়ক ও উপভোগ্য।

সূত্র: ট্রাভেল গাইড, হেলথ শটস, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

এসি/আপ্র/০৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আজ নুডলস দিবস
০৬ অক্টোবর ২০২৬

আজ নুডলস দিবস

আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়। সহজে রান্না করা যায়...

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল
০৫ অক্টোবর ২০২৬

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল

পৃথিবী শুধু মানুষের বসবাসের জায়গা নয়। এই পৃথিবীতে মানুষের পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাণী- যাদের প্রত্য...

অনামিকায় আংটি পরার রীতিতে লুকানো সাংস্কৃতিক বিবর্তন
০৫ অক্টোবর ২০২৬

অনামিকায় আংটি পরার রীতিতে লুকানো সাংস্কৃতিক বিবর্তন

আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করলেই ভেসে ওঠে আবেগঘন ভালোবাসার মুহূর্ত। কোনোটিতে দেখা যায়,...

মা-বাবার প্রয়োজন সন্তানের সঙ্গ, ভালোবাসা ও নিরাপত্তা
০৫ অক্টোবর ২০২৬

মা-বাবার প্রয়োজন সন্তানের সঙ্গ, ভালোবাসা ও নিরাপত্তা

কোনো কাজে কিংবা একটু আড়াল হলেই মা-বাবা সন্তানদের নিয়ে ব্যাকুল হয়ে ওঠেন। বৃদ্ধ মা হয়তো দরজার দিকে তাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই