গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

আজ প্রপোজ ডে, মনের কথা জানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৪১ এএম ২০২৬
আজ প্রপোজ ডে, মনের কথা জানাবেন যেভাবে
ছবি

ছবি সংগৃহীত

ভালোবাসা এক ধরনের অনুভূতি, যা প্রকাশের চেয়ে অনুভবেই বেশি গভীর। সব কথা সবসময় ভাষায় বলা যায় না, তবুও মানুষের হৃদয়ের সবচেয়ে সুন্দর আবেগ হলো ভালোবাসা। রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো চিরন্তন প্রেমের গল্পগুলো আমাদের শিখিয়েছে ভালোবাসা মানেই দু’জন মানুষের অন্তরের বন্ধন।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ প্রপোজ ডে। এই দিনে প্রিয় মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করে অনেকেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন। যারা তাদের সম্পর্ককে নতুন নাম দিতে চান কিংবা দীর্ঘদিনের না বলা কথাগুলো জানাতে চান, তাদের জন্য প্রপোজ ডে একটি বিশেষ সুযোগ।

তবে মনের ভেতর ভালোবাসা থাকলেও অনেকেই দ্বিধায় ভোগেন- কীভাবে বলবেন, কোন উপায়ে প্রস্তাব দেবেন। চলুন জেনে নেওয়া যাক প্রিয় মানুষটির কাছে মনের কথা জানানোর কিছু সৃজনশীল ও সহজ উপায়-

চিঠি কিংবা কবিতা

নিজের মনের ভাবগুলো লিখে প্রিয় মানুষটিকে দিন। লেখার সময় নিজে যা ভাবেন, তাই লিখুন। খুব বেশি লিখতে না পারলে ৪ লাইনের ভালোবাসার একটি কবিতা তাকে উপহার দিতে পারেন। এতে আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসার কথাও বলা হয়ে যাবে।

স্মৃতিচারণের মাঝে প্রপোজ

আপনাদের নিজেদের স্মৃতিগুলোকে সংগ্রহ করুন। তা হতে পারে কোনো ছবি বা অন্য যেকোনো স্মৃতি। এরপর তা সুন্দরভাবে একটি বাক্সের ভিতরে রাখুন। প্রতিটি ছবির পিছনে একটি নোট লিখুন এবং সর্বশেষ নোটটিতে তাকে প্রপোজ করে ফেলুন।

অনলাইন প্রপোজ

আপনার প্রিয় মানুষটি যদি টেক নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সে উপায়েই প্রপোজ করুন। তিনি পছন্দ না করে থাকতে পারবে না। নিজেদের জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট ব্যবহার করুন। এতে আপনাদের মধ্যে কথা বলা আরো সহজ হয়ে যাবে।

আংটি

যদি আপনি অনেকদিন সময় নিয়ে থাকেন, তবে আজ একটি আংটি নিয়ে গিয়ে সাহস করে বলেই ফেলুন ভালোবাসার কথা। সুন্দর একটি আংটি নির্বাচন করে প্রিয়জনকে প্রশ্ন করতে পারেন, সে আংটি-টি পরতে রাজি আছে কি-না?

গান গেয়ে প্রপোজ

মনের ভাব সহজেই প্রকাশ করা যায় গানের মাধ্যমে। আর আপনি যখন প্রিয় মানুষটির সাথে কথা বলতে চাইছেন সেক্ষেত্রে গান উত্তম উপায়। এতে আপনার সঙ্গী সহজেই আপনার কথা বুঝে যাবে। আর গানটি যদি আপনি নিজে লিখে শোনান তাহলে-তো কথায় নেই। এক কথায় গানের মাধ্যমে প্রিয় মানুষটিকে স্পেশাল ফিল করাতে পারলেই আপনার কাজ হয়ে যাবে।

বইয়ের মাধ্যমে ভালোবাসা প্রকাশ

আপনার সেই মানুষটি সাহিত্যপ্রেমী হয়ে থাকে তাহলে কোনো একটি ভালোবাসার বই উপহার দিন, তবে বইয়ে নিজ হাতে দুই লাইনে আবেগের কথাগুলো লিখে দেন। অথবা চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচণ্ড অবাক ও খুশি হয়ে উঠবে।

প্রপোজ ডে-র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে যুক্ত, যা প্রেম এবং রোমান্স উদ্‌যাপনের জন্য পরিচিত। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিত। এটা বিশ্বাস করা হয় যে বিংশ শতাব্দীর শেষের দিকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রপোজ ডেও বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। প্রাচীনকালে পাশ্চাত্য সংস্কৃতিতে পুরুষরা হাঁটু গেড়ে বসে তাদের বান্ধবীদের কাছে বিয়ের প্রস্তাব দিত।

তবে, এই ঐতিহ্য আজও পালন করা হয়, যা যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক বৃদ্ধি করে। তবে সারা বিশ্বের মতো ভারতেও, গত কয়েক দশকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে প্রপোজ ডে-র প্রবণতা অনেক বেড়েছে। এই দিনটি পছন্দের মানুষের কাছে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দেয়।

যাইহোক, যারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করেন কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করতে অক্ষম, তাদের জন্য এই দিনটি উপযুক্ত সুযোগ। যদি দিনটিকে বিশেষ করে তুলতে চান, তাহলে সঙ্গী বা পছন্দের মানুষটিকে ওপরে দেওয়া সাজেশন অনুযায়ী প্রস্তাব দিতে পারেন।

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কমে যাওয়ার কারণ ও প্রতিকার
০৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কমে যাওয়ার কারণ ও প্রতিকার

স্বাস্থ্য প্রতিদিন===

৩০ সেকেন্ডে দুশ্চিন্তা কমানোর ৫ সহজ উপায়
০৪ অক্টোবর ২০২৬

৩০ সেকেন্ডে দুশ্চিন্তা কমানোর ৫ সহজ উপায়

সংসার ও কর্মক্ষেত্রের নানা টানাপোড়েনে দিন দিন বাড়ছে মানসিক অস্থিরতা ও অযথা উদ্বেগ। এর প্রভাব পড়ছে স্...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন চমক
০৩ অক্টোবর ২০২৬

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন চমক

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য নানা বিশেষ দিন পালিত হয়। তেমনই একটি দ...

সন্তানের প্রথম বিদ্যালয় পরিবার, ঘরেই হোক নৈতিক শিক্ষার পাঠ
০৩ অক্টোবর ২০২৬

সন্তানের প্রথম বিদ্যালয় পরিবার, ঘরেই হোক নৈতিক শিক্ষার পাঠ

শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার, আর প্রথম শিক্ষক মা-বাবা। জন্মের পর থেকেই শিশু তার চারপাশের পরিবেশ,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে